hadith book logo

মুখতাসারুল ফিক্হিল ইসলামী

লেখকঃ মুহাম্মদ বিন ইবরাহীম বিন আব্দুল্লাহ আত্ তুয়াইজিরী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৭৪

জান্নাতের অট্টালিকা:

মহান আল্লাহ তাআলা জান্নাতাভ্যন্তরে চিত্তাকর্ষক ও দৃষ্টি নন্দন অনেক প্রাসাদ ও বালাখানা প্রস্ত্তত করে রেখেছেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন:

وَعَدَ اللَّهُ الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا وَمَسَاكِنَ طَيِّبَةً فِي جَنَّاتِ عَدْنٍ وَرِضْوَانٌ مِنَ اللَّهِ أَكْبَرُ ذَلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيمُ ﴿72﴾ { التوبة :72}

আল্লাহ তাআলা ঈমানদার পুরুষ ও ঈমানদার নারীদের প্রতিশ্রুতি দিয়েছেন জান্নাতের যার তলদেশে প্রবাহিত হবে প্রসবন। তারা সেগুলোর মাঝে থাকবে চিরকাল। আর এসব জান্নাতে থাকবে উত্তম-পরিচ্ছন্ন থাকার ঘর। বস্ত্তত এ সমুদয়ের মাঝে সবচেয়ে বড় হল আল্লাহর সন্তুষ্টি । এটিই হল মহান কৃতকার্যতা। {সূরা তাওবা:৭২}