১
মুখতাসারুল ফিক্হিল ইসলামী
লেখকঃ মুহাম্মদ বিন ইবরাহীম বিন আব্দুল্লাহ আত্ তুয়াইজিরী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৯৪
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ভালবাসা:
উন্নত গুণাবলি, শ্রেষ্ঠতর মর্যাদা, অসংখ্য নেককাজ, উম্মতের প্রতি ইহসান-অনুগ্রহ, ইবাদত-আনুগত্য, জিহাদের মাধ্যমে আল্লাহ ও রাসূলের সহযোগিতা, আল্লাহর দিকে আহবান, হিজরত ও নুসরত এবং আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে তাঁর রাস্তায় জীবন-মাল উৎসর্গ করা ইত্যাদি কারণে সাহাবায়ে কেরাম (রিদ্ওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাঈন)-কে মহববত করা প্রত্যেক মুসলমানের উপর ওয়াজিব। তাদেরকে অন্তর দিয়ে ভালবাসা, কথা ও ভাষার মাধ্যমে তাদের প্রশংসা করা, তাদের প্রতি সন্তুষ্ট থাকা, তাদের গুনাহ মাফের জিকির">দোয়া করা, তাদের নিজেদের মাঝে ঘটে যাওয়া ঘটনাবলি সম্পর্কে কোনরূপ মন্তব্য করা থেকে বিরত থাকা, তাদের গালমন্দ না করা এক কথায় বোধ-বিশ্বাস, কথা-আচরণ ইত্যাদি মাধ্যমে তাদের মর্যাদা সমুন্নত রাখা প্রত্যেক মুসলমানের অবশ্য কর্তব্য।
মহান আল্লাহ ইরশাদ করেন,
وَالسَّابِقُونَ الْأَوَّلُونَ مِنَ الْمُهَاجِرِينَ وَالْأَنْصَارِ وَالَّذِينَ اتَّبَعُوهُمْ بِإِحْسَانٍ رَضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ وَأَعَدَّ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي تَحْتَهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَدًا ذَلِكَ الْفَوْزُ الْعَظِيمُ ﴿100﴾ ( التوبة : ১০০)
আর মুহাজির ও আনসারদের মধ্যে যারা প্রথম অগ্রগামী এবং যারা তাদেরকে অনুসরণ করেছে সুন্দরভাবে, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন আর তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছে। আর তিনি তাদের জন্য প্রস্ত্তত করেছেন জান্নাতসমূহ, যার তলদেশে নদী প্রবাহিত, তারা সেখানে চিরস্থায়ী হবে। এটাই মহা সাফল্য। [সূরা তাওবা: ১০০।]
(২) আল্লাহ তাআলা আরও বলেন,
وَالَّذِينَ آَمَنُوا وَهَاجَرُوا وَجَاهَدُوا فِي سَبِيلِ اللَّهِ وَالَّذِينَ آَوَوْا وَنَصَرُوا أُولَئِكَ هُمُ الْمُؤْمِنُونَ حَقًّا لَهُمْ مَغْفِرَةٌ وَرِزْقٌ كَرِيمٌ ﴿74﴾ ( الأنفال : ৭৪)
আর যারা ঈমান এনেছে, হিজরত করেছে এবং আল্লাহর পথে জিহাদ করেছে আর যারা আশ্রয় দিয়েছে ও সাহায্য করেছে, তারাই প্রকৃত মুমিন, তাদের জন্য রয়েছে ক্ষমা ও সম্মানজনক রিযিক। [সুরা আনফাল: ৭৪।]
وعن أبي هريرة رضي الله عنه قال : قال رسول الله صلى الله عليه و سلم : لا تسبوا أصحابي ، لا تسبوا أصحابي، فوالذي نفسي بيده ، لو أن أحدكم أنفق مثل أحد ذهبا ما أدرك مد أحدهم و لا نصيفه . متفق عليه
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আমার সাহাবীদের গালমন্দ করো না, তোমরা আমার সহাবীদের গালমন্দ করো না, শপথ সে সত্তার যার হাতে আমার জীবন, যদি তোমাদের কেউ উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ খরচ করে তাদের এক মুদ্দ ( দুই অঞ্জলী ) পরিমাণ বা এর অর্ধেকের সমানও হবে না। [বুখারী ও মুসলিম। হাদীস নং যথাক্রমে (৩৬৭৩) ও (২৫৪০)।]