hadith book logo

মুখতাসারুল ফিক্হিল ইসলামী

লেখকঃ মুহাম্মদ বিন ইবরাহীম বিন আব্দুল্লাহ আত্ তুয়াইজিরী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৯৯

কবরের আযাব দু ধরনের:

১-স্থায়ী আযাব যা কিয়ামত পর্যন্ত অবিরাম চলতে থাকবে, কখনো বন্ধ হবে না, আর সেটি প্রয়োগ হবে কাফের ও মুনাফিকদের উপর । যেমন আল্লাহ তাআলা ফিরআউন সম্প্রদায় সম্পর্কে বলছেন:

النَّارُ يُعْرَضُونَ عَلَيْهَا غُدُوًّا وَعَشِيًّا وَيَوْمَ تَقُومُ السَّاعَةُ أَدْخِلُوا آَلَ فِرْعَوْنَ أَشَدَّ الْعَذَابِ ﴿46﴾ ( غافر : ৪৬)

আগুন, তাদেরকে সকাল-সন্ধ্যায় তার সামনে উপস্থিত করা হয়, আর যেদিন কিয়ামত সংঘটিত হবে (সেদিন ঘোষণা করা হবে), ‘ফিরআউনের অনুসারীদেরকে কঠোরতর আযাবে প্রবেশ করাও। [সূরা গাফির : ৪৬।]

২- বিভিন্ন মেয়াদী আযাব যা মেয়াদান্তে বন্ধ হয়ে যায়, আর এ ধরনের আযাব প্রয়োগ করা হয় একত্ববাদে বিশ্বাসী গুনাহগার মুসলমানদের উপর। অপরাধ অনুপাতে নির্ধারিত শাস্তি ভোগ করতে থাকে, অত:পর আল্লাহর রহমত-অনুগ্রহ বা রেখে যাওয়া সদকায়ে জারিয়া, উপকারী ইলম বা নেক সন্তান যে তার জন্য দোআ করে ইত্যাদি, গুনাহ মোচনকারী আমলের কারণে শাস্তি হালকা বা একেবারে বন্ধ করে দেয়া হয়।

عن ابن عمر رضي الله عنهما أن رسول الله صلي الله عليه وسلم قال : إن أحدكم إذا مات عرض عليه مقعده بالغداة و العشي ، إن كان من أهل الجنة فمن أهل الجنة و إن كان من أهل النار فمن أهل النار يقال هذا مقعدك حتى يبعثك الله إليه يوم القيامة . متفق عليه

বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের কেউ মারা গেলে প্রত্যহ সকাল-সন্ধ্যায় তার কাছে তার অবস্থান উপস্থাপন করা হয়। যদি জান্নাতের অধিবাসী হয় তাহলে জান্নাত থেকে আর জাহান্নামী হলে জহান্নাম থেকে, এবং বলা হয় মহান আল্লাহ কিয়ামতের দিন তোমাকে তাঁর নিকট পুনরুত্থিত করা পর্যন্ত, এটি তোমার ঠিকানা। [বর্ণনায় বুখারী ও মুসলিম। হাদীস নং বুখারী (১৩৭৯) ও মুসলিম (২৮৬৬)।]