hadith book logo

মুখতাসারুল ফিক্হিল ইসলামী

লেখকঃ মুহাম্মদ বিন ইবরাহীম বিন আব্দুল্লাহ আত্ তুয়াইজিরী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২২৫

জাহান্নামের ছায়ার বিবরণ:

১-আল্লাহ তাআলা ইরশাদ করছেন:

وَأَصْحَابُ الشِّمَالِ مَا أَصْحَابُ الشِّمَالِ ﴿41﴾ فِي سَمُومٍ وَحَمِيمٍ ﴿42﴾ وَظِلٍّ مِنْ يَحْمُومٍ ﴿43﴾ الواقعة :৪১-৪৩}

বামপার্শ্বস্থ লোক, কত না হতভাগ্য তারা, তারা থাকবে প্রখর বাষ্পে এবং উত্তপ্ত পানিতে, এবং ধুম্রকুঞ্জের ছায়ায়।{সূরা ওয়াক্বিয়া:৪১-৪৩}

২-অন্যত্র ইরশাদ হচ্ছে:

لَهُمْ مِنْ فَوْقِهِمْ ظُلَلٌ مِنَ النَّارِ وَمِنْ تَحْتِهِمْ ظُلَلٌ ذَلِكَ يُخَوِّفُ اللَّهُ بِهِ عِبَادَهُ يَا عِبَادِ فَاتَّقُونِ { الزمر :১৬}

তাদের জন্য উপর দিক থেকে এবং নীচের দিক থেকে আগুনের মেঘমালা (আচ্ছাদন) থাকবে। এ শাস্তি দ্বারা আল্লাহ তাঁর বান্দাদেরকে সতর্ক করেন যে, হে আমার বান্দাগণ, আমাকে ভয় কর। {সূরা যুমার:১৬}

৩-আল্লাহ তাআলা আরো বলেন:

انْطَلِقُوا إِلَى ظِلٍّ ذِي ثَلَاثِ شُعَبٍ ﴿30﴾ لَا ظَلِيلٍ وَلَا يُغْنِي مِنَ اللَّهَبِ ﴿31﴾ { المرسلات :৩০-৩১}

চল তোমরা তিন কুন্ডলীবিশিষ্ট ছায়ার দিকে, যে ছায়া সুনিবিড় নয় এবং অগ্নির উত্তাপ থেকে রক্ষা করে না। {সূরা আল মুরসালাত:৩০-৩১}