hadith book logo

মুখতাসারুল ফিক্হিল ইসলামী

লেখকঃ মুহাম্মদ বিন ইবরাহীম বিন আব্দুল্লাহ আত্ তুয়াইজিরী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৪৬

নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজের বিবরণ:

১-হাদীস

عن عبد الله بن عمرو رضي الله عنهما قال : قال النبي صلى الله عليه وسلم :(( حوضي مسيرة شهر , ماؤه أبيض من اللبن , وريحه أطيب من المسك , وكيزانه كنجوم السماء , من شرب منها فلا يظمأ أبدا )). متفق عليه

সাহাবী আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন: আমার হাউজের আয়তন হচ্ছে এক মাসের দূরত্ব, তার পানি দুধের চেয়েও সাদা, ঘ্রাণ মিশকের চেয়েও অধিক সুগন্ধময়, পানপাত্র আকাশের নক্ষত্র সদৃশ, যে ব্যক্তি তার থেকে পান করবে সে আর কখনো পিপাসার্ত হবে না। [বর্ণনায় বুখারী ও মুসলিম। হাদীস নং বুখারী (৬৫৭৯) এবং মুসলিম (২২৯২)।]

অন্য এক রেওয়াতে আছে:

(( عرضه مثل طوله ما بين عمان إلى أيلة ، ماؤه أشد بياضا من اللبن و أحلى من العسل )). أخرجه مسلم .

তার প্রস্থ আম্মান থেকে আইলা নামক স্থানের দৈর্ঘের সমান। পানি দুধের থেকেও অধিক সাদা এবং মধুর চেয়েও বেশি মিষ্টি। [মুসলিম (২৩০০)।]

২- হাদীস

وعن أنس بن مالك رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال : (( إن قدر حوضي كما بين أيلة و صنعاء من اليمن , وإن فيه من الأباريق كعدد نجوم السماء )). متفق عليه

বিশিষ্ট সাহাবী আনাস বিন মালেক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছন: আমার হাউজের আয়তন হচ্ছে আইলা (জর্দানের একটি এলাকার নাম) থেকে ইয়েমেনের সানআ নামক স্থানের দূরত্বের সমান। তাতে আকাশের নক্ষত্ররাজি সমসংখ্যক পানপাত্র ও কুঁজা রয়েছে। [বুখারী ও মুসলিম। হাদীস নং বুখারী (৬৫৮০) এবং মুসলিম (২৩০৩)।]