hadith book logo

মুখতাসারুল ফিক্হিল ইসলামী

লেখকঃ মুহাম্মদ বিন ইবরাহীম বিন আব্দুল্লাহ আত্ তুয়াইজিরী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২১৪

জাহান্নামবাসীদের স্থায়িত্ব:

কাফের , মুশরিক ও মুনাফিকরা চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে। সেখান থেকে তাদের বের হওয়ার কোন সুযোগ নেই। আর অপরাধী তাওহীদবাদীরা আল্লাহ তাআলার ইচ্ছাধীন থাকবে। আল্লাহ ইচ্ছা করলে তাদের ক্ষমা করবেন আর চাইলে অপরাধ অনুপাতে শাস্তি দেবেন।

১-আল্লাহ তাআলা বলেন:

وَعَدَ اللَّهُ الْمُنَافِقِينَ وَالْمُنَافِقَاتِ وَالْكُفَّارَ نَارَ جَهَنَّمَ خَالِدِينَ فِيهَا هِيَ حَسْبُهُمْ وَلَعَنَهُمُ اللَّهُ وَلَهُمْ عَذَابٌ مُقِيمٌ { التوبة :৬৮}

আল্লাহ তাআলা মুনফেক পুরুষ ও মুনফেক নারী এবং কাফেরদের জন্য জাহান্নামের আগুনের ওয়াদা করেছেন। তাতে তারা চিরকাল পড়ে থাকবে। সেটিই তাদের জন্য যথেষ্ট । আল্লাহ তাদের প্রতি অভিসম্পাত করেছেন এবং তাদের জন্য রয়েছে স্থায়ী আযাব। {সূরা তাওবা:৬৮}

২-অন্যত্র ইরশাদ হচ্ছে:

إن الله لا يغفر أن يشرك به و يغفر ما دون ذلك لمن يشاء . { النساء :৪৮}

নিশ্চয় আল্লাহ তাআলা তার সাথে শরীক স্থির করার অপরাধ ক্ষমা করেন না তিনি ক্ষমা করেন এরচেয়ে নিম্ন পর্যায়ের অপরাধ যাকে ইচ্ছা ।{সূরা নিসা:৪৮}