hadith book logo

মুখতাসারুল ফিক্হিল ইসলামী

লেখকঃ মুহাম্মদ বিন ইবরাহীম বিন আব্দুল্লাহ আত্ তুয়াইজিরী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২২৬

জাহান্নামের রক্ষীবৃন্দ:

১-মহান আল্লাহ তাআলা ইরশাদ করছেন:

سَأُصْلِيهِ سَقَرَ ﴿26﴾ وَمَا أَدْرَاكَ مَا سَقَرُ ﴿27﴾ لَا تُبْقِي وَلَا تَذَرُ ﴿28﴾ لَوَّاحَةٌ لِلْبَشَرِ ﴿29﴾ عَلَيْهَا تِسْعَةَ عَشَرَ ﴿30﴾ وَمَا جَعَلْنَا أَصْحَابَ النَّارِ إِلَّا مَلَائِكَةً وَمَا جَعَلْنَا عِدَّتَهُمْ إِلَّا فِتْنَةً لِلَّذِينَ كَفَرُوا

{ المدثر :২৬-৩১}

আমি তাকে দাখিল করব অগ্নিতে। আপনি কি বুঝলেন অগ্নি কি? এটা অক্ষত রাখবে না এবং ছাড়বেও না। মানুষকে দগ্ধ করবে। এর উপর নিয়োজিত আছে উনিশজন ফেরেশতা। আমি জাহান্নমের তত্ত্বাবধায়ক ফেরেশতাই রেখেছি। আমি কাফেরদেরকে পরীক্ষা করার জন্যই তার এই সংখ্যা করেছি। {সূরা আল-মুদ্দাসসির:২৬-৩১}

২-জাহান্নামের রক্ষী মালেক, আল্লাহ বলেন:

ونادوا يا مالك ليقض علينا ربك قال إنكم ماكثون . { الزخرف :৭৭}

তারা ডেকে বলবে, হে মালেক, তোমার প্রতিপালক যেন আমাদেরকে নি:শেষ করে দিন। সে বলবে: তোমরা তো এখানেই অবস্থান করবে। {সূরা যুখরুফ:৭৭}