hadith book logo

মুখতাসারুল ফিক্হিল ইসলামী

লেখকঃ মুহাম্মদ বিন ইবরাহীম বিন আব্দুল্লাহ আত্ তুয়াইজিরী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৯২

জান্নাতঅধিবাসীদের স্ত্রীদের গীত-সঙ্গীত:

عن ابن عمر رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم قال : إن أزواج أهل الجنة ليغنين أزواجهن بأحسن أصوات سمعها أحد قط , إن مما يغنين به : نحن خير الحسان , أزواج قوم كرام , ينظرن بقرة أعيان .

وإن مما يغنين به : نحن الخالدات فلا يمتنه , نحن الآمنات فلا يخفنه , نحن المقيمات فلا يظعنه . أخرجه الطبراني في الأوسط .

বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন: জান্নাতীদের জন্য তাদের স্ত্রীরা এত সুন্দর আওয়াজে সঙ্গীত পরিবেশন করবে যা ইতিপূর্বে আর কেউ শুনেনি।

তাদের সঙ্গীতের মধ্যে যেমন: আমরা সচ্চরিত্রা-সুশীলা, সুন্দরী রমণীকুল, মহানুভব-সম্মানিত লোকদের স্ত্রী, যারা (তাদের প্রতি) তাকিয়ে থাকবে নয়নের প্রশান্তি নিয়ে।

তাদের সঙ্গীতের আরো কিছু নমূনা:

আমরা অমর যারা কখনো মরবে না, আমরা চির নিরাপদ যারা শঙ্কিত হয় না, আমরা অবস্থান কারিনী যারা সফর করবে না। [বর্ননায় তবরাণী আল মু‘জামুল আওসাত, হাদীসের সনদ সহীহ, হাদীস নং (৪৯১৭) দেখুন সহীহ আল জামে (১৫৬১)।]