hadith book logo

মুখতাসারুল ফিক্হিল ইসলামী

লেখকঃ মুহাম্মদ বিন ইবরাহীম বিন আব্দুল্লাহ আত্ তুয়াইজিরী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৬০

২- দুই নম্বর:

দৃঢ়ভাবে এ বিশ্বাস পোষন করা যে, আল্লাহ তাআলা তাবৎ সৃষ্টিকুল, পৃথিবীর হাল পরিস্থিতি এবং রিযিক - জীবনোপকরণ সহ সবকিছুর হিসাব - পরিমাপ লাওহে মাহফূজে লিপিবদ্ধ করে রেখেছেন। তিনি এর পরিমাণ, ধরণ, সময় ও অবস্থান সবই নির্ধারণ করে রেখেছেন। সুতরাং সেগুলো আল্লাহর নির্দেশ ব্যতীত পরিবর্তিত ও রূপান্তরিত হবে না এবং তাঁর অনুমোদন ছাড়া বৃদ্ধি ও হ্রাস পাবে না।যেরূপ আছে ঠিক সেরূপই থাকবে।

১- আল্লাহ তাআলা ইরশাদ করেন:

أَلَمْ تَعْلَمْ أَنَّ اللَّهَ يَعْلَمُ مَا فِي السَّمَاءِ وَالْأَرْضِ إِنَّ ذَلِكَ فِي كِتَابٍ إِنَّ ذَلِكَ عَلَى اللَّهِ يَسِيرٌ { الحج :৭০}

তুমি কি জান না যে, আকাশ ও পৃথিবীতে যা কিছু রয়েছে আল্লাহ তা অবগত আছেন। এ সবই লিপিবদ্ধ আছে এক কিতাবে,অবশ্যই এটি আল্লাহ নিকট সহজ। {সূরা হজ্জ:৭০}

২-হাদীসে এসেছে

وعن عبد الله بن عمرو بن العاص رضي الله عنهما قال : سمعت رسول الله صلى الله عليه وسلم يقول : كتب الله مقادير الخلائق قبل أن يخلق السماوات و الأرض بخمسين ألف سنة , قال وعرشه على الماء . أخرجه مسلم

সাহাবী আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, নবীজী বলেন: আল্লাহ তাআলা সৃষ্টিকুলের ভাগ্যলিপি আকাশ-যমীন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে লিপিবদ্ধ (নির্ধারিত) করে রেখেছেন। বলেন: আর তার আরশ ছিল পানির উপর [বর্ণনায় মুসলিম। হাদীস নং (২৬৫৩)।]।