hadith book logo

মুখতাসারুল ফিক্হিল ইসলামী

লেখকঃ মুহাম্মদ বিন ইবরাহীম বিন আব্দুল্লাহ আত্ তুয়াইজিরী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২১৩

জাহান্নামের অবস্থান:

১-মহান আল্লাহ তাআলা ইরশাদ করছেন:

كلا إن كتاب الفجار لفي سجين . { المطففين :৭}

কখনই না,নিশ্চয় পাপাচারীদের আমলনামা সিজ্জীনে আছে।{সূরা আত্ তাতফীফ:৭}

২- হাদীসে এসেছে

وعن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال :((... وأما الكافر فإذا قبضت نفسه وذهب بها إلى باب الأرض يقول خزنة الأرض : ما وجدنا ريحا أنتن من هذه , فتبلغ بها إلى الأرض السفلى )). أخرجه الحاكم وابن حبان .

সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:(( ... আর কাফের! যখন তার জান কবজ করা হয় ও ভূ-মন্ডলের দরজায় নিয়ে যাওয়া হয় তখন দরজার দায়িত্বে নিয়োজিত রক্ষীরা বলে: এর চেয়ে দূর্গন্ধময় বাতাস আমরা আর কখনো পাইনি। অত:পর তাকে ভূ-তলের সর্ব নিম্নস্তরে পৌঁছে দেয়া হবে। [হাদীসটি সহীহ ।বর্ণনায় হাকেম (১৩০৪) ও ইবনু হিববান (৩০১৩)]