hadith book logo

মুখতাসারুল ফিক্হিল ইসলামী

লেখকঃ মুহাম্মদ বিন ইবরাহীম বিন আব্দুল্লাহ আত্ তুয়াইজিরী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৪৪

কেয়ামত দিবসে অপ্রাপ্তবয়স্ক শিশুদের হুকুম:

মুমিনদের শিশু সন্তানরা বয়স্কদের ন্যায় স্বীয় পিতা আদম আলাইহিস সালামের আকৃতিতে জান্নাতে প্রবেশ করবে। অনুরূপভাবে মুশরিকদের শিশু সন্তানরাও। এবং তারা বয়স্কদের ন্যায় বিবাহ শাদীও করবে। যে সকল নারী-পুরুষ অবিবাহিত অবস্থায় মৃত্যুবরণ করবে তারা আখেরাতে বিবাহ করবে। জান্নাতে কোন অবিবাহিত নারী-পুরুষ থাকবে না।