hadith book logo

মুখতাসারুল ফিক্হিল ইসলামী

লেখকঃ মুহাম্মদ বিন ইবরাহীম বিন আব্দুল্লাহ আত্ তুয়াইজিরী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১২৬

হাশরের ময়দানের বিবরণ:

১-মহান আল্লাহ তাআলা বলেন:

يوم تبدل الأرض غير الأرض و السماوات , وبرزوا لله الواحد القهار . { إبراهيم : ৪৮}

যে দিন পরিবর্তিত করা হবে এ পৃথিবীকে অন্য পৃথিবীতে এবং পরিবর্তিত করা হবে আকাশসমূহকে এবং লোকেরা পরাক্রমশালী এক আল্লাহর সামনে পেশ হবে।{ইবরাহীম: ৪৮}

২- হাদীসে এসেছে

وعن سهل بن سعد رضي الله عنه قال : قال رسول الله صلى الله عليه وسلم : (( يحشر الناس يوم القيامة على أرض بيضاء عفراء , كقرصة النقي , ليس فيها علم لأحد )). متفق عليه

সাহাবী সাহল বিন সা‘আদ রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন: কেয়ামতের দিন সকল মানুষকে একটি চেপটা গোলাকার স্বচ্ছ রুটির ন্যায় (লালাভ) শুভ্র ভূমিতে একত্রিত করা হবে, সে ভূমি হবে সম্পূর্ণ সমতল, কারো জন্য কোন নিদর্শন থাকবে না। [সহীহ বুখারী ও সহীহ মুসলিম । হাদীস নং যথাক্রমে (৬৫২১) ও (২৭৯০)]