hadith book logo

মুখতাসারুল ফিক্হিল ইসলামী

লেখকঃ মুহাম্মদ বিন ইবরাহীম বিন আব্দুল্লাহ আত্ তুয়াইজিরী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২০২

জান্নাতবাসীদের সর্বশ্রেষ্ঠ নিয়ামত:

(১) মহান আল্লাহ ইরশাদ করেন:

وَعَدَ اللَّهُ الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا وَمَسَاكِنَ طَيِّبَةً فِي جَنَّاتِ عَدْنٍ وَرِضْوَانٌ مِنَ اللَّهِ أَكْبَرُ ذَلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيمُ ﴿72﴾ { التوبة : ৭২}

আল্লাহ তাআলা মুমিন নর ও মুমিন নারীদের প্রতিশ্রুতি দিয়েছেন জান্নাতের- যার তলদেশে নদী প্রবাহিত, যেথায় তার স্থায়ী হবে এবং স্থায়ী জান্নাতে উত্তম বাসস্থানের। আর আল্লাহর সন্তুষ্টিই সর্বশ্রেষ্ঠ এবং সেটিই মহাসাফল্য।

(২) মহান আল্লাহ আরো বলেন:

وُجُوهٌ يَوْمَئِذٍ نَاضِرَةٌ ﴿22﴾ إِلَى رَبِّهَا نَاظِرَةٌ ﴿23﴾ { القيامة :২২ـ ২৩}

সেদিন কোন কোন মুখমন্ডল হবে উজ্জ্বল। তারা তাদের প্রতিপালকের দিকে তাকিয়ে থাকবে। { কিয়ামাহ:২২-২৩}

(৩) হাদীসে এসেছে

وعن أبي هريرة رضي الله عنه أن ناسا قالوا لرسول الله صلى الله عليه وسلم : يا رسول الله هل نرى ربنا يوم القيامة؟ فقال رسول الله صلى الله عليه وسلم : هل تضارون في رؤية القمر ليلة البدر؟ قالوا : لا يا رسول الله , قال : هل تضارون في الشمس ليس دونها سحاب؟ قالوا : لا يا رسول الله , قال : فإنكم ترونه كذلك . متفق عليه .

আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, কতিপয় ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাকে জিজ্ঞেস করল: ইয়া রাসূলাল্লাহ! আমরা কি কিয়ামত দিবসে আমাদের রব-আল্লাহ তাআলাকে দেখতে পাব? রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন: পূর্ণিমা রাত্রিতে চাঁদ দেখতে তোমরাকি কোন অসুবিধা বোধ কর? তারা বলল: না, হে আল্লাহর রাসূল। বললেন: মেঘহীন আকাশে সূর্য দেখতে তোমাদের কোন অসুবিধা হয়? তারা বলল: না, হে আল্লাহর রাসূল। রাসূলুল্লাহ বললেন: তোমরা অবশ্যই তাঁকে এভাবে দেখতে পাবে। [বর্ণনায় বুখারী (৮০৬) ও মুসলিম (১৮২) ।]

(৪) হাদীসে আরো এসেছে

وعن صهيب رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال : إذا دخل أهل الجنة الجنة , قال : يقول الله تبارك وتعالى , تريدون شيئا أزيدكم؟ فيقولون : ألم تبيض وجوهنا؟ ألم تدخلنا الجنة , وتنجنا من النار؟ قال : فيكشف الحجاب , فما أعطوا شيئا أحب إليهم من النظر إلى ربهم عز وجل . أخرجه مسلم .

সুহায়ব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন: যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলবেন: তোমরা কি কিছু চাও আমি বাড়িয়ে দেব? তারা বলবে: আপনি কি আমাদের চেহারা শুভ্র উজ্জ্বল করেননি ? আপনি কি আমাদের জান্নাতে প্রবেশ করাননি এবং জাহান্নাম থেকে মুক্তি দেননি? তিনি বলেন: এরপর আল্লাহ পর্দা উন্মোচন করবেন। স্বীয় প্রতিপালক পানে দৃষ্টিপাত অপেক্ষা অধিক প্রিয় কোন নিয়ামত তাদের ইত:পূর্বে আর দেয়া হয়নি। [সহীহ মুসলিম (১৮১)]