hadith book logo

মুখতাসারুল ফিক্হিল ইসলামী

লেখকঃ মুহাম্মদ বিন ইবরাহীম বিন আব্দুল্লাহ আত্ তুয়াইজিরী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৯৬

আল ইয়াওমুল আখেরের অনেকগুলো নাম আছে , প্রসিদ্ধ কয়েকটি যেমন

ইয়াওমুল ক্বিয়ামাহ- কিয়ামত দিবস, ইয়াওমুল বা’ছ-পুনরুত্থান দিবস, ইয়াওমুল ফাস্ল-চুড়ান্ত ফায়সালা বা বিচার দিবস, ইয়াওমুল খুরূজ- (কবর থেকে মৃতদের) বের হবার দিবস, ইয়াওমুদ্দীন-প্রতিদান দিবস, ইয়াওমুল খুলূদ- অনন্ত জীবনের দিন, ইয়াওমুল হিসাব-হিসাব দিবস, ইয়াওমুল ওয়ীদ-ভীতি প্রদর্শন দিবস, ইয়াওমুল জাম’- সমাবেশ দিবস, ইয়াওমুত তাগাবুন বা হার-জিত দিবস, ইয়াওমুত তালাক-সাক্ষাত দিবস, ইয়াওমুত তানাদ-প্রচন্ড হাঁক-ডাক ও ফরিয়াদ দিবস, ইয়ামুল হাসরাতি-পরিতাপ দিবস, আসসাখ্খাহ-কর্ণবিদারক ধ্বনি, আতত্বাম্মাতুল কুবরা-মহাসংকট, আল গাশিয়াহ-আচ্ছন্নকারী, আল ওয়াকিআহ-মহা ঘটনা, আল হাক্কাহ-অবশ্যম্ভাবী ঘটনা, আল কারি‘আহ-প্রচন্ড আঘাতকারী।

একটি বস্ত্তর একাধিক নাম হলে তা সে বস্ত্তর গুরত্ব ও বড়ত্ব প্রমাণ করে।

ঈমান বিল ইয়াওমিল আখের-এর অর্থ হচ্ছে , মহান আল্লাহ ও রাসূলুল্লাহ কর্তৃক

বর্ণনাকৃত পুনরুত্থান, সমবেত করণ, হিসাব, সিরাত, মীযান, জান্নাত এবং জাহান্নামসহ সে মহা দিবসে যাবতীয় সঙ্ঘটিতব্য বিষয়াবলির উপর দৃঢ় বিশ্বাস স্থাপন করা। এবং তার সাথে সাথে মৃত্যু পূর্বাপর সঙ্ঘটিতব্য বিষয়াবলি যেমন কিয়ামতের আলামত, কবরের সাওয়াল-জাওয়াব ও আযাব ইত্যাদিকেও বিশ্বাস করা ।