hadith book logo

মুখতাসারুল ফিক্হিল ইসলামী

লেখকঃ মুহাম্মদ বিন ইবরাহীম বিন আব্দুল্লাহ আত্ তুয়াইজিরী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৬২

জান্নাতের দরজাসমূহের প্রশস্ততা:

(১) হাদীসে এসেছে

عن عتبة بن غزوان رضي الله عنه قال : ذكر لنا أن ما بين مصراعين من مصاريع الجنة مسيرة أربعين سنة , وليأتين عليها يوم و هو كظيظ من الزحام . أخرجه مسلم

উতবা বিন গযওয়ান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: আমাদের বলা হল যে, জান্নাতের দরজার দুই পাল্লার মাঝের দূরত্ব চল্লিশ বছর ভ্রমনপথের দূরত্বের সমান। আর এমন একদিন আসবে যে, ভিড়ের কারণে (মনে হবে)সেটি অতিভোজন করা পেট। [সহীহ মুসলিম। হাদীস নং (২৯৬৭)।]

(২) হাদীসে আরো এসেছে

وعن أبي هريرة رضي الله عنه قال : أتي رسول الله صلى الله عليه وسلم بلحم ... و في آخره قال : والذي نفس محمد بيده إن ما بين المصراعين من مصاريع الجنة لكما بين مكة و هجر أو كما بين مكة و بصرى . متفق عليه

সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গোশত হাদিয়া আসল... হাদীসের শেষাংশে আছে। রাসূলুল্লাহ বলেন: সে সত্তার শপথ যার হাতে আমার জীবন, নিশ্চয় জান্নাতের দরজার দুই পাল্লার মাঝের দূরত্ব মক্কা ও হাজার অথবা মক্কা ও বসরার মাঝের দূরত্বের সমান। [বর্ণনায় কুখারী (৪৭১২) ও মুসলিম (১৯৪)।]