hadith book logo

মুখতাসারুল ফিক্হিল ইসলামী

লেখকঃ মুহাম্মদ বিন ইবরাহীম বিন আব্দুল্লাহ আত্ তুয়াইজিরী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১০১

মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত রূহ (আত্মা)-এর অবস্থানস্থল:

বরযখের মধ্যে অবস্থানের দিক থেকে রূহদের মধ্যে বড় ধরনের ব্যবধান রয়েছে:

-কিছু রূহ আছে যাদের অবস্থান; মালায়ে আ’লা তথা সর্বাধিক মর্যাদাপূর্ণ সমাবেশ- ইল্লিয়্যীনের সর্বোচ্চ শিখরে। সেখানে অবস্থান করছে আম্বিয়া আলাইহিমুস্সালামের রূহসমূহ। অবস্থানগত দিয়ে তাদের নিজেদের মাঝে আবার পার্থক্য রয়েছে।

-কিছু রূহ পাখির আকৃতিতে জান্নাতের বৃক্ষরাজিতে ঝুলে আছে, সেগুলো সাধারণ মুমিনদের রূহ ।

-কিছু আছে যারা সবুজ রংয়ের বিশেষ পাখির পেটে করে জান্নাতে বিচরণ করে বেড়াচ্ছে, সেগুলো আল্লাহর রাস্তায় জীবন উৎসর্গকারী মহৎপ্রাণ শহীদবৃন্দের রূহ ।

-কিছু আছে যারা নিজ কবরে বন্দী, যেমন যুদ্ধলব্ধ মাল আত্মসাৎকারী ।

-কিছু আছে ঋনের কারণে জান্নাতের প্রবেশদারে আটককৃত।

-কিছু রূহ নিজ নিকৃষ্টতার কারণে পৃথিবীতেই বন্দী থাকে।

-কিছু রূহ ব্যভিচারী নারী-পুরুষদের জন্য নির্মিত অগ্নিচুল্লিতে (শাস্তিরত) আছে।

-কিছু আছে যারা রক্তনদীতে সাতরাচ্ছে আর তাদের পাথর গিলানো হচ্ছে। তারা হচ্ছে সুদখোর...।