hadith book logo

মুখতাসারুল ফিক্হিল ইসলামী

লেখকঃ মুহাম্মদ বিন ইবরাহীম বিন আব্দুল্লাহ আত্ তুয়াইজিরী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৬৯

তাকদীরের প্রতি সন্তুষ্ট থাকার বিধান: তাকদীরের প্রতি সন্তুষ্টি তিন প্রকার

১-তা‘আত তথা ইবাদাত-আনুগত্যের প্রতি সন্তুষ্ট থাকা, এটি ওয়াজিব।

২-বিপদাপদের প্রতি সন্তুষ্ট থাকা, এটি মুস্তাহাব।

৩-কুফর, পাপাচার ও অবধ্যতা। এগুলোর ব্যাপারে সন্তুষ্টির নির্দেশ দেয়া হচ্ছে না বরং ঘৃণা ও অপছন্দ করার নির্দেশ দেয়া হচ্ছে। কেননা এসব আল্লাহ পছন্দ করেন না এবং এসব বিষয়ের প্রতি তিনি সন্তুষ্ট ও নন। যদিও তিনি -পছন্দ নাকরেই- ওগুলো সৃষ্টি করেছেন, তবে সেগুলো আল্লাহর পছন্দনীয় বিষয় পর্যন্ত পৌছে দেয়। যেমন তিনি শয়তানদের সৃষ্টি করেছেন।

সুতরাং আমরা আল্লাহ যা সৃষ্টি করেছেন তার প্রতি সন্তুষ্ট থাকব আর স্বয়ং ঐ কাজ ও বাস্তায়নকারীর প্রতি সন্তুষ্টও থাকব না, ভালও বাসব না।

অতএব একটি বিষয়কে এক বিবেচনায় ভালবাসব আবার অন্য বিবেচনায় অপছন্দ করব। যেমন অপছন্দনীয় ঔষধ। এটি অপছন্দনীয় ঠিক, তবে পছন্দনীয় অবস্থায় পৌছে দেয়। আর আল্লাহ পর্যন্ত পৌঁছার রাস্তা হচ্ছে তিনি যা পছন্দ করেন ও ভালবাসেন তা বাস্তবায়ন করে তাঁকে সন্তুষ্ট করা। যা কিছু সঙ্ঘটিত হচ্ছে বা হবে তার প্রত্যেকটির প্রতিই সন্তুষ্ট থাকতে হবে এমনটি কিন্তু নয়। আর যত কিছুই তিনি নির্ধারণ করেছেন এর প্রত্যেকটির প্রতিই সন্তুষ্ট থাকতে হবে এমন কোন নির্দেশও আমাদের দেয়া হয়নি। বরং আমরা আদিষ্ট হচ্ছি আল্লাহ ও তাঁর রাসূলের নির্দেশের প্রতি সন্তুষ্ট থাকার যে নির্দেশ আমাদের দেয়া হয়েছে তার প্রতি সন্তুষ্ট থাকা।