hadith book logo

মুখতাসারুল ফিক্হিল ইসলামী

লেখকঃ মুহাম্মদ বিন ইবরাহীম বিন আব্দুল্লাহ আত্ তুয়াইজিরী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩১

৬- ইসলাম মানবজাতির জন্য ইসলামের প্রয়োজনীয়তা :

ইহকাল ও পরকাল উভয় জগতে মানবজাতির যাবতীয় কল্যাণ, উন্নতি ও অগ্রগতি একমাত্র ইসলামের মধ্যেই নিহিত। তাদের কল্যাণ ও উন্নতির জন্যে ইসলামের প্রয়োজন খাবার-পানীয়’র প্রয়োজনের চেয়ে কোন অংশে কম নয় বরং বেশী। প্রত্যেক মানুষ শরীয়ত মানতে বাধ্য। সে সব সময় দুটি তৎপরতার মধ্যে অবস্থান করে।

একটি তৎপরতা দ্বারা উপকারী জিনিষ অর্জন করে। অপরটি দ্বারা ক্ষতিকর বস্ত্তকে প্রতিহত করে। আর ইসলাম হচ্ছে এমন একটি জ্যোতি যার মাধ্যমে উপকারী ও ক্ষতিকর সকল বিষয় সুস্পষ্ট হয়ে যায়।