hadith book logo

মুখতাসারুল ফিক্হিল ইসলামী

লেখকঃ মুহাম্মদ বিন ইবরাহীম বিন আব্দুল্লাহ আত্ তুয়াইজিরী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৯৫

জান্নাতবাসীদের নিয়ামতের চলমানতা:

জান্নাতীরা জান্নাতে প্রবেশের পর ফেরেশ্তারা এসে তাদের সাথে সাক্ষাত করে এ সুসংবাদ প্রদান করবে যে, তোমরা এখানে চিরস্থায়ী ভাবে থাকবে এবং এমন নিয়ামতের সুসংবাদ শুনাবে যা তারা ইতিপূর্বে আর শুনেনি।

(১) মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন:

مَثَلُ الْجَنَّةِ الَّتِي وُعِدَ الْمُتَّقُونَ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ أُكُلُهَا دَائِمٌ وَظِلُّهَا تِلْكَ عُقْبَى الَّذِينَ اتَّقَوْا وَعُقْبَى الْكَافِرِينَ النَّارُ ﴿35﴾ { الرعد :৩৫}

মুত্তাকীদিগকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেয়া হয়েছে, তার উপমা এরূপ: এর পাদদেশে নদী প্রবাহিত, তার ফলসমূহ ও ছায়া চিরস্থায়ী। যারা মুত্তাকী এটি তাদের কর্মফল আর কাফেরদের কর্মফল অগ্নি। {সূরা রা’দ:৩৫}

(২) হাদীসে এসেছে

وعن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال : ينادي مناد : إن لكم أن تصحوا فلا تسقموا أبدا , وإن لكم أن تحيوا فلا تموتوا أبدا , وإن لكم أن تشبوا فلا تهرموا أبدا , وإن لكم أن تنعموا فلا تبأسوا أبدا . فذلك قوله عز وجل :{ وَنُودُوا أَنْ تِلْكُمُ الْجَنَّةُ أُورِثْتُمُوهَا بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ } أخرجه مسلم .

আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন: জান্নাতীগন জান্নাতে প্রবেশ করার পর এক ঘোষণাকারী ঘোষণা করবে, তোমাদের জন্য এ সিদ্ধান্ত স্থির করা হয়েছে যে, তোমরা সর্বদা সুস্থ থাকবে কখনো অসুস্থ হবে না, সর্বদা জীবিত থাকবে কখনো মৃত্যুবরণ করবে না। সর্বদা যুবক থাকবে কখনো বৃদ্ধ হবে না। সর্বদা সচ্ছন্দ ও সুখে থাকবে কখনো অনটনক্লিষ্ট ও দূ:খিত হবে না। তাইতো মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন: ‘‘ এবং তাদের সম্বোধন করে বলা হবে, তোমরা যা করতে তারই জন্য তোমাদেরকে এ জান্নাতের উত্তরাধিকারী করা হয়েছে’’। [বর্ণনায় সহীহ মুসলিম (২৮৩৭)]

(৩) হাদীসে এসেছে

وعن جابر رضي الله عنه قال : قيل يا رسول الله : هل ينام أهل الجنة؟ قال : لا , النوم أخو الموت . أخرجه البزار

সাহাবী জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, জিজ্ঞেস করা হল: ইয়া রাসূলাল্লাহ! জান্নাতবাসীরা কি নিদ্রা যাবে? নবীজী উত্তরে বললেন: না, নিদ্রা মৃত্যু সদৃশ। [মুসনাদ আল বায্যার। হাদীসের সনদ সহীহ। কাশফুল আসতার (৩৫১৭) আলা সিলসিলাতুস সহীহা (১০৮৭)]