hadith book logo

মুখতাসারুল ফিক্হিল ইসলামী

লেখকঃ মুহাম্মদ বিন ইবরাহীম বিন আব্দুল্লাহ আত্ তুয়াইজিরী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৭৯

জান্নাতের সিংহাসন:

أرائك (আরাইক) অর্থ: তাকিয়া বিশিষ্ট সিংহাসন।

(১)মহান তাআলা বলেন:

إِنَّ الْأَبْرَارَ لَفِي نَعِيمٍ ﴿22﴾ عَلَى الْأَرَائِكِ يَنْظُرُونَ ﴿23﴾ { المطففين :২২-২৩}

নিশ্চয় সৎ লোকগন থাকবে পরম আরামে। সিংহাসনে বসে অবলোকন করবে। (সূরা তাতফীফ:২২-২৩)

(২) আরো ইরশাদ হচ্ছে:

مُتَّكِئِينَ فِيهَا عَلَى الْأَرَائِكِ لَا يَرَوْنَ فِيهَا شَمْسًا وَلَا زَمْهَرِيرًا ﴿13﴾ { الإنسان :13}

তারা সেখানে সিংহাসনে হেলান দিয়ে বসবে। সেখানে তারা রৌদ্র ও শৈত্য অনুভব করবে না। {সূরা ইনসান:১৩}

(৩) অন্যত্র ইরশাদ হচ্ছে:

إِنَّ أَصْحَابَ الْجَنَّةِ الْيَوْمَ فِي شُغُلٍ فَاكِهُونَ ﴿55﴾ هُمْ وَأَزْوَاجُهُمْ فِي ظِلَالٍ عَلَى الْأَرَائِكِ مُتَّكِئُونَ ﴿56﴾ { يس :৫৫-৫৬}

নিশ্চয় জান্নাতে অধিবাসীরা এদিন আনন্দে মশগুল থাকবে। তারা এবং তাদের সঙ্গীরা ছায়াময় পরিবেশে সিংহাসনে হেলান দিয়ে উপবিষ্ট থাকবে। { সূরা ইয়াসীন:৫৫-৫৬}