hadith book logo

মুখতাসারুল ফিক্হিল ইসলামী

লেখকঃ মুহাম্মদ বিন ইবরাহীম বিন আব্দুল্লাহ আত্ তুয়াইজিরী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৭৬

জান্নাতবাসীদের ঘরের বিবরণ:

মহান আল্লাহ তাআলা জান্নাতবাসীদের জন্য বিশেষ নির্মাণ শৈলীতে নির্মিত বিভিন্ন ধরণের ঘর তৈরী করে রেখেছেন। মর্যাদার উচ্চ শিখরে উন্নীত মুমিনবান্দাদের পুরস্কার স্বরূপ তা বরাদ্দ দেবেন। সে সব ঘর সম্বন্ধে মহান আল্লাহ তাআলা বলেন:

وَالَّذِينَ آَمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَنُبَوِّئَنَّهُمْ مِنَ الْجَنَّةِ غُرَفًا تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا نِعْمَ أَجْرُ الْعَامِلِينَ ﴿58﴾ { العنكبوت :৫৮}

যারা ঈমান আনে ও সৎকর্ম সম্পাদন করে , আমি অবশ্যই তাদেরকে জান্নাতের সুউচ্চ প্রাসাদে স্থান দেব। যার তলদেশে প্রস্রবনসমূহ প্রবাহিত।সেখানে তারা চিরকাল থাকবে। কতইনা উত্তম পুরস্কার সৎকর্মশীলদের।{ সূরা আল আনকাবূত: ৫৮}

لَكِنِ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ لَهُمْ غُرَفٌ مِنْ فَوْقِهَا غُرَفٌ مَبْنِيَّةٌ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ وَعْدَ اللَّهِ لَا يُخْلِفُ اللَّهُ الْمِيعَادَ ﴿20﴾ { الزمر :২০}

কিন্তু যারা স্বীয় পালনকর্তাকে ভয় করে চলে তাদের জন্য নির্মিত রয়েছে প্রাসাদের উপর প্রাসাদ, এগুলোর তলদেশে নদী প্রবাহিত।এটি আল্লাহর প্রতিশ্রুতি , আল্লাহ প্রতিশ্রুতির ব্যতিক্রম করেন না। {সূরা যুমার:২০}

وعن علي رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال : إن في الجنة غرفا ترى ظهورها من بطونها , و بطونها من ظهورها , فقام أعرابي فقال : لمن هي يا رسول الله ؟ قال : لمن أطاب الكلام , وأطعم الطعام , وأدام الصيام , وصلى بالليل والناس نيام . أخرجه أحمد و الترمذي .

আমীরুল মুমিনীন আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন: নিশ্চয়ই জান্নাতে এমনকিছু ঘর আছে যেগুলোর বাহির থেকে ভেতর এবং ভেতর থেকে বাহির দেখা যাবে। সেখানে উপস্থিত জনৈক বেদুঈন সাহাবী দাড়িয়ে জিজ্ঞেস করলেন: ইয়া রাসূলুল্লাহ! ঐ ঘরগুলো কাদের জন্য নির্মিত? নবীজী বললেন: যারা ভাল ভাল কথা বলে, অপরকে অন্নদান করে, সব সময় রোযা রাখে এবং রাতে মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন সালাত আদায় করে। [হাদীসটি হাসান সূত্রে ইমাম আহমাদ ও তিরমিযী বর্ণনা করেছেন। হাদীস নং আহমাদ (১৩৩৮) ও তিরমিযী (১৯৮৪)।]