hadith book logo

মুখতাসারুল ফিক্হিল ইসলামী

লেখকঃ মুহাম্মদ বিন ইবরাহীম বিন আব্দুল্লাহ আত্ তুয়াইজিরী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৬২

৪- চার নম্বর:

এ বিশ্বাস পোষন করা যে আল্লাহ তাআলা সব কিছুর সৃষ্টিকর্তা। নিখিল বিশ্ব এবং তাতে যা কিছু আছে সবকিছুর মূল, সিফাত এবং তাদের কর্মাবলী সবই তিনিই সৃজন করেছেন। তিনি ভিন্ন কোন সৃষ্টিকর্তা নেই এবং তিনি ব্যতীত কোন প্রতিপালক নেই।

১- আল্লাহ তাআলা বলেন:

اللَّهُ خَالِقُ كُلِّ شَيْءٍ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ وَكِيلٌ { الزمر :৬২}

আল্লাহ সব কিছুর স্রষ্টা এবং তিনিই সব কিছুর ব্যবস্থাপক। {সূরা যুমার:৬২}

إنا كل شيئ خلقناه بقدر .{ القمر :৪৯}

আমি প্রত্যেক কিছু সৃষ্টি করেছি নির্ধারিত পরিমাপে। {সূরা কামার:৪৯}

والله خلقكم وما تعملون .{ الصافات : ৯৬}

প্রকৃতপক্ষে আল্লাহই সৃষ্টি করেছেন তোমাদেরকে এবং তোমরা যা কিছু কর।{সূরা সাফফাত:৯৬}