hadith book logo

মুখতাসারুল ফিক্হিল ইসলামী

লেখকঃ মুহাম্মদ বিন ইবরাহীম বিন আব্দুল্লাহ আত্ তুয়াইজিরী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৭৮

আনুগত্য ও অবাধ্যতা

ইবাদত-আনুগত্য বহুবিধ কল্যাণের জন্ম দেয় এবং উত্তম আখলাকের উদ্ভব ঘটায়। আর পাপকর্ম ও অবাধ্যতা নানা অনিষ্টির জন্ম দেয় এবং বদ আখলাক সৃষ্টি করে। চন্দ্র, সূর্য, তৃণ-লতা, জীব-জন্তু, পাহাড়-সমুদ্র, স্বীয় প্রতিপালকের আনুগত্য স্বীকার করে তাঁকে মান্য করে চলে তাইতো দেখা যায় এদের থেকে অগণিত-অসংখ্য কল্যাণ বের হয়ে আসছে প্রতিনিয়ত। যার প্রকৃত সংখ্যা কেবলমাত্র আল্লাহ তাআলাই বলতে পারবেন আর কেউ নয়।

নবীগণ জীবন-প্রাণ উৎসর্গ করে আল্লাহর ইবাদত-আনুগত্যে জীবন পরিচালনা করেছেন। আর তাদের থেকে বেশুমার কল্যাণ বের হয়ে এসেছে যা আল্লাহ ব্যতীত আর কেউ জানেনা।

পক্ষান্তরে ইবলিস আল্লাহর অবাধ্য হয়েছে, তাঁকে অস্বীকার করে তাঁর নাফরমানী করেছে তার কারণে পৃথিবীতে অনেক অনিষ্টি ও বিশৃঙ্খলা জন্ম নিয়েছে। যত পাপ ও অন্যায় একারণেই সঙ্ঘটিত হয়ে চলেছে।

একই নিয়মে মানুষ যদি স্বীয় প্রতিপালকের ইবাদত-আনুগত্যে নিয়োজিত থাকে, শরয়ী বিধি-বিধান যথা নিয়মে পালন করে চলে তাহলে সীমাহীন কল্যাণ বের হয়ে আসবে যার প্রকৃত গণনা একমাত্র আল্লাহই ভাল জানবেন। এবং ঐ কল্যাণের সুফল সে নিজে এবং অন্য সকলে ভোগ করবে। আর যদি তারা আল্লাহর অবাধ্য হয়ে শরিয়ত নির্ধারিত সীমা লঙ্ঘন করে, পাপাচারিতায় মত্ত হয়ে সময় অতিবাহিত করে তাহলে পৃথিবীতে অনেক অনিষ্টি ও খারাপির উদ্ভব ঘটবে যার কুফল সেসহ অপরাপর সকল মানুষকে ভোগ করতে হবে।