hadith book logo

মুখতাসারুল ফিক্হিল ইসলামী

লেখকঃ মুহাম্মদ বিন ইবরাহীম বিন আব্দুল্লাহ আত্ তুয়াইজিরী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮২

আল্লাহ তাআলা নবী-রাসূলদের কাদের নিকট প্রেরণ করেছেন :

আল্লাহ তাআলা সকল নবী-রাসূলদের বিশেষকরে নিজ নিজ সম্প্রদায়ের নিকট প্রেরণ করেছেন :

মহান আল্লাহ বলেন:

وَلِكُلِّ قَوْمٍ هَادٍ ﴿7﴾ ( سورة الرعد : 7)

আর প্রত্যেক কওমের জন্য রয়েছে হিদায়াতকারী । [সূরা রা’দ : ৭।]

(২) আর মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন সমগ্র মানুষের নিকট। তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী। আদম সন্তানের নেতা। কিয়ামত দিবসে প্রশংসার নিশান বরদার। আল্লাহ তাআলা তাঁকে উভয় জগতের রহমত করে প্রেরণ করেছেন।

(১) আল্লাহ বলেন,

وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا كَافَّةً لِلنَّاسِ بَشِيرًا وَنَذِيرًا وَلَكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُونَ ﴿28﴾ ( سورة سبأ : 28)

আর আমি তো কেবল তোমাকে সমগ্র মানবজাতির জন্য সুসংবাদদাতা ও সতর্ককারী হিসাবে প্রেরণ করেছি; কিন্তু অধিকাংশ মানুষ জানে না। [সূরা সাবা: ২৮।]

(২) আল্লাহ তাআলা আরো বলেন :-

وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ ﴿107﴾ ( سورة الأنبياء : 107)

আর আমি তো তোমাকে বিশ্ববাসীর জন্য রহমত হিসাবেই প্রেরণ করেছি। [সূরা আম্বিয়া : ১০৭।]