hadith book logo

মুখতাসারুল ফিক্হিল ইসলামী

লেখকঃ মুহাম্মদ বিন ইবরাহীম বিন আব্দুল্লাহ আত্ তুয়াইজিরী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৩০

আকাশ ও পৃথিবীর পরিবর্তনের দিন লোকদের অবস্থান হবে কোথায়:

عن ثوبان رضي الله عنه مولى رسول الله صلى الله عليه وسلم قال : كنت عند رسول الله صلى الله عليه و سلم فجاء حبر من أحبار اليهود ... ـــ فيه ـــ فقال اليهودي : أين يكون الناس يوم تبدل الأرض غير الأرض و السماوات ؟فقال رسول الله صلى الله عليه وسلم : (( هم في الظلمة دون الجسر )), وفي رواية : (( على الصراط )). أخرجه مسلم .

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাওলা ( মুক্ত দাস) ছাওবান রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ছিলাম, এরই মধ্যে তাঁর কাছে একজন ইহুদী পন্ডিত আসল... - তাতে আছে - ইহুদী বলল : যে দিন এ পৃথিবীকে অন্য পৃথিবীতে এবং আকাশসমূহকে পরিবর্তন করা হবে সে দিন লোকেরা কোথায় থাকবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন:তারা পুলসিরাতের নিচে একটি অন্ধকারে থাকবে, অন্য রেওয়ায়াতে আছে: পুলসিরাতের উপরে থাকবে। [বর্ণনায় মুসলিম।হাদীস নং (৩১৫) ও (২৭৯১)]