hadith book logo

মুখতাসারুল ফিক্হিল ইসলামী

লেখকঃ মুহাম্মদ বিন ইবরাহীম বিন আব্দুল্লাহ আত্ তুয়াইজিরী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৩৩

বিচার কার্য সম্পন্ন করার নিমিত্তে মহান আল্লাহ তাআলার আগমন:

কেয়ামত দিবসে মহান আল্লাহ তাআলা বিচার কার্য পরিচালনা করার নিমিত্তে আগমন করবেন। ফলে পৃথিবী তাঁর নূরে আলোকোজ্জ্বল হয়ে যাবে এবং সমস্ত সৃষ্টি তার বড়ত্ব ও মহত্বের কারণে ভয়ে বেহুঁশ হয়ে যাবে।

১- মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন :

كلا إذا دكت الأرض دكا دكا و جاء ربك و الملك صفا صفا . { الفجر : ২১-২২}

না, এটা সঙ্গত নয়। যখন পৃথিবীকে ভেঙ্গে চূর্ণ-বিচূর্ণ করা হবে। এবং যখন আপনার প্রতিপালক আগমন করবেন, আর ফেরেশতাগন সারিবদ্ধভাবে (থাকবে) । { সূরা আল- ফাজর: ২১-২২}

২- হাদীসে এসেছে

وعن أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال : (( لا تخيروني على موسى , فإن الناس يصعقون يوم القيامة فأصعق معهم , فأكون أول من يفيق فإذا موسى باطش جانب العرش , فلا أدري أكان فيمن صعق فأفاق قبلي , أو كان ممن استثنى الله )). متفق عليه

বিশিষ্ট সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন: তোমরা আমাকে নবী মূসার চেয়ে উত্তম বলোনা, কারণ কেয়ামত দিবসে সকল মানুষ বেহুঁশ হয়ে যাবে আমিও তাদের সাথে বেহুঁশ হব। তবে আমিই সর্বপ্রথন চৈতন্য ফিরে পাব। হঠাৎ দেখব নবী মূসা আরশের পার্শ্বদেশ ধরে আছেন, আমি জানি না তিনিও অচেতনদের অন্তর্ভূক্ত ছিলেন যে আমার পূর্বেই চেতনা ফিরে পেয়েছেন, না আল্লাহ তাআলা যাদের বাদ রেখেছেন তাদের অন্তর্ভূক্ত ছিলেন? )) [বুখারী ও মুসলিম । হাদীস নং যথা ক্রমে (২৪১১) ও (২৩৭৩)]