hadith book logo

মুখতাসারুল ফিক্হিল ইসলামী

লেখকঃ মুহাম্মদ বিন ইবরাহীম বিন আব্দুল্লাহ আত্ তুয়াইজিরী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২২৪

জাহান্নামের বিভিন্ন স্তর:

জাহান্নাম সম্পূর্ণটাই কিন্তু একই স্তর বিশিষ্ট নয়। তার কিছু স্তর অন্য স্তর অপেক্ষা নিম্ন।

এর সর্বনিম্নস্তরে থাকবে মুনাফিকরা। কারণ তাদের কুফরী ছিল অন্যদের তুলনায় খুবই মারাত্মক। এবং তারাই মূলত মুমিনদের বেশি কষ্ট দিয়েছে এবং অপরদেরকে নির্যাতন করার সুযোগ তৈরী করে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন:

إن المنافقين في الدرك الأسفل من النارولن تجد لهم نصيرا . { النساء :১৪৫}

নি:সন্দেহে মুনাফেকরা থাকবে জাহান্নামের সর্বনিম্ন স্তলে। আর আপনি কখনো তাদের কোন সাহায্যকারী পাবেন না। {সূরা নিসা:১৪৫}