hadith book logo

মুখতাসারুল ফিক্হিল ইসলামী

লেখকঃ মুহাম্মদ বিন ইবরাহীম বিন আব্দুল্লাহ আত্ তুয়াইজিরী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২০৮

জান্নাত অধিবাসী:

(১) মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন:

وَالَّذِينَ آَمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ أُولَئِكَ أَصْحَابُ الْجَنَّةِ هُمْ فِيهَا خَالِدُونَ ﴿82﴾ { البقرة :৮২}

আর যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, তারাই হচ্ছে জান্নাত অধিবাসী, সেথায় তারা চিরদিন থাকবে। [সূরা বাকারা:৮২]

(২) হাদীসে এসেছে

وعن عياض بن حمار رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال :... وأهل الجنة ثلاثة : ذو سلطان مقسط متصدق موفق , ورجل رحيم رقيق القلب لكل ذي قربى و مسلم , وعفيف متعفف ذو عيال ... . أخرجه مسلم .

সাহাবী ইয়ায বিন হিমার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন: ... আর জান্নাত অধিবাসী হচ্ছে তিন শ্রেণীর লোক: রাজত্ব ও ক্ষমতার অধিকারী ন্যায় পরায়ণ দানশীল তাওফীক প্রাপ্ত, দয়ালু ব্যক্তি-সকল আত্মীয় পরিজন ও মুসলমানের জন্য যার অন্তর সদা সদয় এবং সচ্চরিত্র সংযমশীল (অনেক) সন্তান-সন্ততির মালিক...। [সহীহ মুসলিম , হাদীস নং (২৮৬৫)।]

(৩) হাদীসে এসেছে

وعن حارثة بن وهب رضي الله عنه أنه سمع النبي صلى الله عليه وسلم قال : ألا أخبركم بأهل الجنة؟ قالوا : بلى , قال صلى الله عليه وسلم : كل ضعيف متضعف لو أقسم على الله لأبره ... متفق عليه

হারিসা বিন ওহাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছেন, আল্লাহর রাসূল বলেন: আমি কি তোমাদের জান্নাতবাসী সম্মর্কে সংবাদ দেব না? লোকরা বলল: হ্যাঁ। তিনি বললেন: প্রত্যেক নিরিহ-নিরহঙ্কার দুর্বল ব্যক্তি, যদি আল্লাহর নামে শপথ করে আল্লাহ তার শপথ পূর্ণ করার ব্যবস্থা করে দেন। [বর্ণনায় বুখারী ও মুসলিম। হাদীস নং যথাক্রমে (৪৯১৮) ও (২৮৫৩)।]