hadith book logo

মুখতাসারুল ফিক্হিল ইসলামী

লেখকঃ মুহাম্মদ বিন ইবরাহীম বিন আব্দুল্লাহ আত্ তুয়াইজিরী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬২

ফেরেশতাদের সংখ্যা :

ফেরেশতাদের সংখ্যা অনেক; তার সঠিক সংখ্যা আল্লাহ ব্যতীত আর কেউ জানে না। তাদের মধ্যে আছে আল্লাহর আরশ বহনকারী। জান্নাতের প্রহরী, জাহান্নামের প্রহরী, হেফাজত ও নিরাপত্তার দায়িত্ব পালনকারী। নেক ও পাপ লেখার কাজে দায়িত্বপ্রাপ্ত ইত্যাদি। তাদের মধ্যে প্রতিদিন সত্তর হাজার করে বাইতুল মা’মুরে সালাত আদায় করার সুযোগ পায় । যারা একবার সালাত আদায় করে তারা দ্বিতীয়বার আর এ সুযোগ পায় না।

মিরাজের ঘটনায় বর্ণিত হয়েছে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সপ্তম আকাশে আগমন করলেন : তিনি বলেন-

فرفع لي البيت المعمور فسألت جبريل فقال : هذا البيت المعمور يصلي فيه كل يوم سبعون ألف ملك، إذا خرجوا لم يعودوا إليه آخر ما عليهم . متفق عليه .

আমার সামনে বাইতুল মা’মুর কে তুলে ধরা হল আমি জিবরাঈলকে এ সম্বন্ধে জিজ্ঞেস করলে তিনি বললেন। ‘‘এটি বাইতুল মা’মুর’’। এতে প্রতিদিন সত্তর হাজার ফেরেশতা সালাত আদায় করে। সালাত আদায়ান্তে যখন বের হয় এ উদ্দেশ্যে আর ফিরে আসার সুযোগ হয়না। [বর্ণনায় বুখারী ও মুসলিম, বুখারী হাদীস নং ৩২০৭, মুসলিম-১৬২।]