hadith book logo

মুখতাসারুল ফিক্হিল ইসলামী

লেখকঃ মুহাম্মদ বিন ইবরাহীম বিন আব্দুল্লাহ আত্ তুয়াইজিরী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৩৭

দাড়ি পাল্লা স্থাপন:

সৃষ্টিকুলের হিসাব নেয়ার উদ্দেশ্যে দাড়িপাল্লা স্থাপন করা হবে। মানুষ হিসাব প্রদানের জন্য একজন একজন করে সামনে অগ্রসর হবে, তাদের প্রতিপালক হিসাব নেবেন এবং আমল সম্পর্কে জিজ্ঞেস করবেন। হিসাব শেষ হওয়ার পর আমল ওজন করা হবে। সেটি আসল দাড়িপাল্লাই হবে যার দু’টি পাল্লা থাকবে।

১- মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন:

وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا وَإِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا وَكَفَى بِنَا حَاسِبِينَ { الأنبياء : ৪৭}

আমি কেয়ামতের দিন ন্যায়বিচারের মানদন্ড স্থাপন করব।সুতরাং কারও প্রতি যুলুম হবে না। যদি কোন আমল সরিষার দানা পরিমাণও হয়, আমি তা উপস্থিত করব এবং হিসাব গ্রহণের জন্য আমিই যথেষ্ট। {সূরা আম্বিয়া: ৪৭}

২- আল্লাহ তাআলা আরও বলেন:

فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ ﴿6﴾ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ ﴿7﴾ وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ ﴿8﴾ فَأُمُّهُ هَاوِيَةٌ ﴿9﴾ وَمَا أَدْرَاكَ مَا هِيَهْ ﴿10﴾ نَارٌ حَامِيَةٌ ﴿11﴾ { القارعة : ৬-১১}

অতএব যার পাল্লা ভারী হবে, সে সুখীজীবন যাপন করবে, আর যার পাল্লা হালকা হবে, তার ঠিকানা হবে হাবিয়া, আপনি জানেন তা কি? প্রজ্জ্বলিতঅগ্নি। {সূরা কারেয়া: ৬-১১}

৩-হাদীসে এসেছে

وعن ابن عمر رضي الله عنهما قال : سمعت رسول الله صلى الله عليه وسلم يقول : (( يدنى المؤمن يوم القيامة من ربه عز وجلّ حتى يضع عليه كنفه , فيقرره بذنوبه , فيقول : هل تعرف؟ فيقول : أي رب أعرف قال : فإني قد سترتها عليك في الدنيا , وإني أغفرها لك اليوم , فيعطى صحيفة حسناته , وأما الكفار و المنافقون فينادي بهم على رؤوس الخلائق هؤلاء الذين كذبوا على الله ,)) متفق عليه

বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি : কেয়ামত দিবসে মুমিন বান্দাকে স্বীয় পালনকর্তা আল্লাহ তাআলার নিকটবর্তী করা হবে, এমনকি আল্লাহ তাআলা তাঁর রহমতের পর্দা সে বান্দার উপর রাখবেন। অত:পর তার থেকে তার কৃতপাপ ও অন্যায়ের স্বীকারোক্তি আদায় করবেন। বলবেন: তুমি কি জান? তখন সে বলবে: হ্যাঁ প্রভু, আমার জানা আছে। আল্লাহ বলবেন: আমি সেসব গুনাহ পৃথিবীতে গোপন করে রেখেছিলাম আজ সব ক্ষমা করে দিলাম। অত:পর তার নেককাজের আমলনামা প্রদান করা হবে। আর মুনাফিক ও কাফের সম্প্রদায়কে সকল মানুষের সম্মুখে ডেকে বলা হবে। এরাই সেসব লোক যারা আল্লাহর উপর মিথ্যা আরোপ করেছিল। [বুখারী ও মুসলিম। হাদীস নং যথাক্রমে (২৪৪১) (২৭৬৮)]