১
মুখতাসারুল ফিক্হিল ইসলামী
লেখকঃ মুহাম্মদ বিন ইবরাহীম বিন আব্দুল্লাহ আত্ তুয়াইজিরী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২৬৬
উপায়-উপকরণের কার্যকারিতা:
আল্লাহ তাআলা বান্দার জন্য ভাল মন্দ যা কিছুই নির্ধারণ করেছেন সেটি আসবাবের (উপায়-উপকরণের) সাথে যুক্ত করেই নির্ধারণ করেছেন। সুতরাং ভালকর্মের জন্য তার নির্ধারিত উপকরণ আছে আর সেটি হচ্ছে : ঈমান ও আনুগত্য পরায়ণতা। তদ্রুপ মন্দকর্মেরও নির্ধারিত উপায়-উপকরণ আছে আর তাহচ্ছে:কুফর ও অবাধ্য পরায়ণতা।
আর মানুষ কর্ম সম্পাদন করে ইচ্ছা-এরাদার মাধ্যমে যা আল্লাহ তার জন্য নির্ধারণ করেছেন এবং নিজ এখতিয়ারে যা আল্লাহ তাকে দান করেছেন। বান্দা আল্লাহ কর্তৃক লিখিত ও নির্ধারিত সুখ-সমৃদ্ধি বা দূ:খ-কষ্ট পর্যন্ত কেবলমাত্র ঐ উপায়-উপকরণের মাধ্যমেই পৌছতে পারে যা সে গ্রহণ করবে নিজ এখতিয়ারে যে এখতিয়ার আল্লাহ ই তাকে দিয়েছেন। অতএব জান্নাতে প্রবেশের কিছু উপায় - উপকরণ আছে। অনুরূপভাবে জাহান্নামে প্রবেশের কিছু উপায়-উপকরণ আছে।
১- আল্লাহ তাআলা ইরশাদ করেন:
سَيَقُولُ الَّذِينَ أَشْرَكُوا لَوْ شَاءَ اللَّهُ مَا أَشْرَكْنَا وَلَا آَبَاؤُنَا وَلَا حَرَّمْنَا مِنْ شَيْءٍ كَذَلِكَ كَذَّبَ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ حَتَّى ذَاقُوا بَأْسَنَا قُلْ هَلْ عِنْدَكُمْ مِنْ عِلْمٍ فَتُخْرِجُوهُ لَنَا إِنْ تَتَّبِعُونَ إِلَّا الظَّنَّ وَإِنْ أَنْتُمْ إِلَّا تَخْرُصُونَ ﴿148﴾ { الأنعام :১৪৮}
যারা শিরক করেছে তারা সত্ত্বরই বলবে, যদি আল্লাহ চাইতেন তবে আমরা ও আমাদের পিতৃপুরুষরা শিরক করতাম না এবং কোন কিছুই হারাম করতাম না। এভাবে তাদের পূর্ববর্তীরাও মিথ্যা প্রতিপন্ন করেছিল অবশেষে তারা আমার শাস্তি ভোগ করেছিল। বল: তোমাদের নিকট কোন যুক্তি আছে কি? থাকলে আমার নিকট তা পেশ কর। তোমরা শুধু কল্পনারই অনুসরণ কর এবং শুধু মনগড়া কথা বল। {সূরা আনআম:১৪৮}
২- আরো ইরশাদ হচ্ছে:
و أطيعوا الله و الرسول لعلكم ترحمون . { آل عمران :১৩২}
তোমরা আল্লাহর আনুগত্য কর আর আনুগত্য কর রাসূলের, যাতে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হও। {সূরা আলে ইমরান:১৩২}
৩- হাদীসে এসেছে
وعن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال : ما منكم من نفس إلا وقد علم منزلها من الجنة و النار . قالوا : يا رسول الله , فلم نعمل ؟ أفلا نتكل؟ قال : لا , اعملوا فكل ميسر لما خلق له , ثم قرأ : فأما من أعطى واتقى , وصدق بالحسنى , فسنيسره لليسرى , و أما من بخل واستغنى , وكذب بالحسنى , فسنيسره للعسرى . متفق عليه .
বিশিষ্ট সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন: তোমাদের কেউই এমন নেই যাকে জান্নাত ও জাহান্নামে তার নিজস্ব ঠিকানা সম্পর্কে জানানো হয় না। সাহাবারা বললেন: ইয়া রাসূলাল্লাহ: তাহলে আমরা আমল করব কেন? আমরা কি আমল ছেড়ে ভরসা করে থাকব না? নবীজী বললেন: না, আমল করে যাও, কারণ প্রত্যেকেই যার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে তার জন্য তাকে উপযোগীও করা হয়েছে। (সেটি তার জন্য সহজও করা হয়েছে) অত:পর তিনি তেলাওয়াত করলেন, অনন্তর যে দান ও তাকওয়া অবলম্বন করল, এবং যা উত্তম তাকে সত্য মনে করল, অচিরেই আমি তার জন্য সুগম করে দেব সহজ পথ। পক্ষান্তরে যে কার্পণ্য করল ও বেপরওয়া হল, এবং উত্তম জিনিস কে মিথ্যা মনে করল, অচিরেই আমি তার জন্য সহজ করে দেব কঠিন পথ। [বর্ণনায় বুখারী ও মুসলিম হাদীস নং যথা ক্রমে (৪৯৪৫) ও (২৬৪৭)।]