hadith book logo

মুখতাসারুল ফিক্হিল ইসলামী

লেখকঃ মুহাম্মদ বিন ইবরাহীম বিন আব্দুল্লাহ আত্ তুয়াইজিরী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৩

ইসলামের অর্থ :

মনে-প্রাণে আল্লাহ তা’আলার একত্ববাদের স্বীকৃতি দেয়া। ইবাদতের মাধ্যমে তাঁর আনুগত্য করা এবং শিরক ও মুশরিকদের সাথে সম্পর্কে ছিন্ন করা। অতএব যে ব্যক্তি এক আল্লাহকে মেনে নেবে- তাঁর নিকট আত্মসমর্পণ করবে, সে মুসলিম বলে বিবেচিত হবে। আর যে আল্লাহকে মানবে সাথে সাথে অন্যের বশ্যতাও স্বীকার করবে সে মুশরিক বলে বিবেচিত হবে। এবং যে ব্যক্তি আল্লাহকে মানবে না, তাঁর নিকট আত্মসমর্পন করে তাঁর আনুগত্য স্বীকার করবে না সে কাফের ও অহংকারী বলে গণ্য হবে।