hadith book logo

মুখতাসারুল ফিক্হিল ইসলামী

লেখকঃ মুহাম্মদ বিন ইবরাহীম বিন আব্দুল্লাহ আত্ তুয়াইজিরী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৬৮

আল্লাহর ইচ্ছা সকল বস্ত্তকে শামিল করে আছে :

বান্দার ভাল-মন্দ সকল কর্ম সৃষ্টি ও অস্তিত্বদানের দিক থেকে আল্লাহর দিকে সম্বন্ধযুক্ত করা রীতি বিরুদ্ধ বা শরিয়ত পরিপন্থী নয়। আল্লাহ সকলকিছুর সৃষ্টিকর্তা। তারই ধারাবাহিকতায় তিনি মানুষ এবং তাদের কর্ম সৃষ্টি করেছেন। তবে এখানে একটি বিষয় বিশেষভাবে প্রনিধানযোগ্য যে আল্লাহর ইচ্ছা কিন্তু তার সন্তুষ্টির প্রমাণ নয়।

সুতরাং কুফরী, অবধ্যতা এবং গোলযোগ-বি:শৃংখলা আল্লাহর ইচ্ছায়ই সঙ্ঘটিত হয় তবে আল্লাহ এগুলো পছন্দ করেন না, এর প্রতি সন্তুষ্ট হন না এবং এগুলোর নির্দেশও প্রদান করেন না। বরং তিনি এসব অপছন্দ, ঘৃণা ও নিষেধ করেন।

অতএব কোন জিনিষ অপছন্দনীয় ও ঘৃণিত হওয়া সেটিকে তাঁর ইচ্ছার আওতা বহির্ভূত হওয়াকে জরুরী করে না যে ইচ্ছা সকল বস্ত্তর সৃষ্টিকে শামিল করে। সুতরাং প্রত্যেক বস্ত্তকেই সৃষ্টি করেছেন আল্লাহই বিশেষ উদ্দেশ্যে ও বিশেষ হিকমতে যা তার রাজত্ব ও সৃষ্টির পরিচালনার বিশেষ কৌশল।

সর্বাধিক মর্যাদাবান ও পরিপূর্ণ মানুষ হচ্ছে যারা আল্লাহ ও তাঁর রাসূলের পছন্দনীয় বিষয়াবলীকে পছন্দ করে এবং তাদের অপছন্দনীয় বিষয়াদিকে অপছন্দ করে। এ ব্যতীত তাদের নিকট পছন্দ-অপছন্দের অন্য কোন মানদন্ড নেই।

সুতরাং তারা আদেশ করে যেসব বিষয়ে আদেশ করেন আল্লাহ ও তাঁর রাসূল এর বাইরে কোন বিষয়ে তারা আদেশ করেন না।

প্রত্যেক বান্দা প্রতি মহুর্তে মুহতাজ আল্লাহর যে কোন আদেশের প্রতি যা সে বাস্তবায়ন করবে কিংবা কোন নিষেধের প্রতি যার থেকে বেচে থাকবে এবং তাকদীরের প্রতি যার প্রতি সে সন্তুষ্ট থাকবে।