hadith book logo

মুখতাসারুল ফিক্হিল ইসলামী

লেখকঃ মুহাম্মদ বিন ইবরাহীম বিন আব্দুল্লাহ আত্ তুয়াইজিরী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৪৬

জাহান্নামের আরোও চাওয়া:

১-আল্লাহ তাআলা বলেন:

يوم نقول لجهنم هل امتلأت وتقول هل من مزيد . {ق:৩০}

যেদিন আমি জাহান্নামকে জিজ্ঞেস করব; তুমি কি পূর্ণ হয়ে গেছ? সে বলবে আরও আছে কি? {সূরা ক্বাফ:৩০}

২-হাদীসে এসেছে

وعن أنس بن مالك رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم أنه قال : لا تزال جهنم يلقى فيها و تقول : هل من مزيد , حتى يضع رب العزة فيها قدمه , فينزوي بعضها إلى بعض , وتقول قط قط بعزتك وكرمك , ولا يزال في الجنة فضل حتى ينشئ الله لها خلقا , فيسكنهم فضل الجنة . متفق عليه

বিশিষ্ট সাহাবী আনাস বিন মালেক রাদিয়াল্লাহু আনহু নবী আকরাম সাল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করছেন, নবীজী বলেন, জাহান্নামের ভিতর একের পর এক নিক্ষেপ করা হতে থাকবে আর সে বলতে থাকবে আরো আছে কি? এক পর্যায়ে মহান রাববুল ইয্যত তাতে স্বীয় কদম রাখবেন ফলশ্রুতিতে তার কিছু অংশ অন্য অংশের সাথে মিশে সংকুচিত হয়ে যাবে এবং সে বলবে, তোমার ইয্যত ও করমের কসম আমার যথেষ্ট হয়ে গেছে। আর জান্নাতে কিছু অতিরিক্ত অংশ খালী থেকেই যাবে এক সময় আল্লাহ তাআলা তার জন্য একটি বিশেষ মাখলূক সৃষ্টি করবেন এবং তাদেরকে সেই অতিরিক্ত স্থানে থাকতে দেবেন। [বুখারী ও মুসলিম। হাদীস নং যথাক্রমে (৪৮৪৮) ও (২৮৪৮)।]