১
মুখতাসারুল ফিক্হিল ইসলামী
লেখকঃ মুহাম্মদ বিন ইবরাহীম বিন আব্দুল্লাহ আত্ তুয়াইজিরী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৬৪
জান্নাতের দরজাসমূহ জান্নাতবাসীদের জন্য উন্মুক্ত
আল্লাহ তাআলা বলেন:
هَذَا ذِكْرٌ وَإِنَّ لِلْمُتَّقِينَ لَحُسْنَ مَآَبٍ ﴿49﴾ جَنَّاتِ عَدْنٍ مُفَتَّحَةً لَهُمُ الْأَبْوَابُ ﴿50﴾ { ص :৪৯-৫০}
এ এক মহৎ আলোচনা। আর নিশ্চয় আল্লাহভীরুদের জন্য রয়েছে উত্তম ঠিকানা-স্থায়ী বসবাসের জান্নাত, তাদের জন্য তার দ্বার উন্মুক্ত রয়েছে। {সূরা সাদ:৪৯-৫০}
পৃথিবীতে যে সময়গুলোয় জান্নাতের দরজাসমূহ উন্মুক্ত করা হয় তার বিবরণ:
পৃথিবীতে বিভিন্ন সময় নানা উপলক্ষে জান্নাতের দরজাসমূহ খোলা হয়।এ প্রসঙ্গে আমরা কিছু হাদীস তুলে ধরছি।
عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال : تفتح أبواب الجنة يوم الإثينين و يوم الخميس فيغفر لكل عبد لا يشرك بالله شيئا إلا رجلا كانت بينه و بين أخيه شحناء , فيقال أنظروا هذين حتى يصطلحا – ثلاثا- أخرجه مسلم .
বিশিষ্ট সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন: প্রত্যেক সোম ও বৃহ:পতিবার দিন জান্নাতের দরজাসমূহ খুলে দেয়া হয় এবং শিরকমুক্ত সকল বান্দাদের ক্ষমা করে দেয়া হয়। তবে ঐ ব্যক্তি ব্যতীত যার মাঝে ও তার মুসলিম ভাইয়ের মাঝে হিংসা ও শত্রুতা রয়েছে। তাদের সম্পর্কে বলা হয়, এদের আপোস হওয়া পর্যন্ত অবকাশ দাও। এদের আপোস হওয়া পর্যন্ত অবকাশ দাও। এদের আপোস হওয়া পর্যন্ত অবকাশ দাও। [বর্ণনায় মুসলিম। হাদীস নং (২৫৬৫)।]
وعن أبي هريرة رضي الله عنه قال : قال رسول الله صلى الله عليه وسلم : إذا دخل رمضان فتحت أبواب الجنة , وغلقت أبواب جهنم , وسلسلت الشياطين . متفق عليه
সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: রমযান মাস উপস্থিত হলে জান্নাতের সব কটি প্রবেশদ্বার উন্মুক্ত করে দেয়া হয় এবং জাহান্নামের সবকটি দরজা বন্ধ করে দেয়া হয় এবং শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। [বর্ণনায় বুখারী ও মুসলিম। হাদীস নং বুখারী (৩২৭৭) ও মুসলিম (১০৭৯)।]
(৩)
وعن عمر بن الخطاب رضي الله عنه قال : قال رسول الله صلى الله عليه وسلم : ما منكم من أحد يتوضأ فيبلغ ( أو فيسبغ ) الوضوء , ثم يقول أشهد أن لا إله إلا الله وأن محمد عبد الله و رسوله إلا فتحت له أبواب الجنة الثمانية يدخل من أيها شاء . أخرجه مسلم
আমীরুল মুমিনীন উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন: তোমাদের যে কেউ খুব ভালভাবে ওযু করে এ দুআটি পড়বে যে, أشهد أن لا إله إلا الله وأن محمد عبد الله و رسوله জান্নাতের আটটি দরজাই তার জন্য উন্মুক্ত হয়ে যাবে। যে দরজা দিয়েই সে চাইবে প্রবেশ করতে পারবে। [বর্ণনায় সহীহ মুসলিম । হাদীস নং (২৩৪)।]