hadith book logo

মুখতাসারুল ফিক্হিল ইসলামী

লেখকঃ মুহাম্মদ বিন ইবরাহীম বিন আব্দুল্লাহ আত্ তুয়াইজিরী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৩

শিরকের ভিত্তিমূল:

যে মূলভিত্তির উপর ভিত্তি করে শিরকের উৎপত্তি সেটি হচ্ছে, ‘‘গাইরুল্লাহর সাথে সম্পর্ক ’’। যে ব্যক্তি গাইরুল্লাহর সাথে সম্পর্ক করবে আল্লাহ তাকে তার দিকে ছুড়ে দেবেন। তাকে একারণে আযাব দেবেন , অপদস্ত করবেন। সে নিন্দিত হবে। তার কোন প্রশংসাকারী থাকবে না। অসহায় ও পরিত্যক্ত হবে। কোন সাহায্যকারী পাবে না। যেমন আল্লাহ বলেন -

لَا تَجْعَلْ مَعَ اللَّهِ إِلَهًا آَخَرَ فَتَقْعُدَ مَذْمُومًا مَخْذُولًا ﴿22﴾

আল্লাহর সাথে অন্য কোন উপাস্য স্থির করোনা। তাহলে তুমি নিন্দিত ও অসহায় হয়ে পড়বে। [সূরা ইসরা: ২২।]