hadith book logo

মুখতাসারুল ফিক্হিল ইসলামী

লেখকঃ মুহাম্মদ বিন ইবরাহীম বিন আব্দুল্লাহ আত্ তুয়াইজিরী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২১৮

কেয়ামতের ময়দানে জাহান্নামের আগমন:

১-আল্লাহ তাআলা বলেন:

وبرزت الجحيم للغاوين .{ الشعراء :৯১}

এবং বিপথগামীদের সামনে উম্মোচিত করা হবে জাহান্নাম।{সূরা শু‘আরা:৯১}

২-আল্লাহ তাআলা অন্যত্র ইরশাদ করছেন:

كَلَّا إِذَا دُكَّتِ الْأَرْضُ دَكًّا دَكًّا ﴿21﴾ وَجَاءَ رَبُّكَ وَالْمَلَكُ صَفًّا صَفًّا ﴿22﴾ وَجِيءَ يَوْمَئِذٍ بِجَهَنَّمَ يَوْمَئِذٍ يَتَذَكَّرُ الْإِنْسَانُ وَأَنَّى لَهُ الذِّكْرَى ﴿23﴾ { الفجر :২১-২৩}

এটা সঙ্গত নয়, যখন পৃথিবী চূর্ণ-বিচূর্ণ হবে। এবং আপনার পালনকর্তা ও ফেরেশতাগণ সারিবদ্ধভাবে উপস্থিত হবেন। এবং সেদিন জাহান্নামকে আনা হবে, সেদিন মানুষ স্মরণ করবে,কিন্তু এ স্মরণ তার কি কাজে আসবে? {সূরা আল-ফজর: ২১-২৩}

৩- হাদীসে এসেছে

وعن عبد الله بن مسعود رضي الله عنه قال : قال رسول الله صلى الله عليه وسلم : (( يؤتى بجهنم يومئذ لها سبعون ألف زمام , مع كل زمام سبعون ألف ملك يجرونها )). أخرجه مسلم

প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কেয়ামতের দিন জাহান্নামকে উপস্থিত করা হবে। তার সত্তর হাজার রশি থাকবে, প্রত্যেক রশির সাথে সত্তর হাজার ফেরেশতা থাকবে যারা তাকে টেনে আনবে। [সহীহ মুসলিম । হাদীস নং (২৮৪২)।]