hadith book logo

মুখতাসারুল ফিক্হিল ইসলামী

লেখকঃ মুহাম্মদ বিন ইবরাহীম বিন আব্দুল্লাহ আত্ তুয়াইজিরী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২২

শিরককারীদের শাস্তি :

(১) আল্লাহ তা’আলা এরশাদ করেন :

إِنَّ الَّذِينَ كَفَرُوا مِنْ أَهْلِ الْكِتَابِ وَالْمُشْرِكِينَ فِي نَارِ جَهَنَّمَ خَالِدِينَ فِيهَا أُولَئِكَ هُمْ شَرُّ الْبَرِيَّةِ

‘আহলে কিতাব ও মুশরিকদের মধ্যে যারা কাফের, তারা জাহান্নামের আগুনে স্থায়ীভাবে থাকবে। তারাই সৃষ্টির অধম।’ [সূরা আল বাইয়্যিনাহ : ৬ ।]

(২) আল্লাহ আরো বলেন -

إِنَّ الَّذِينَ يَكْفُرُونَ بِاللَّهِ وَرُسُلِهِ وَيُرِيدُونَ أَنْ يُفَرِّقُوا بَيْنَ اللَّهِ وَرُسُلِهِ وَيَقُولُونَ نُؤْمِنُ بِبَعْضٍ وَنَكْفُرُ بِبَعْضٍ وَيُرِيدُونَ أَنْ يَتَّخِذُوا بَيْنَ ذَلِكَ سَبِيلًا ﴿150﴾ أُولَئِكَ هُمُ الْكَافِرُونَ حَقًّا وَأَعْتَدْنَا لِلْكَافِرِينَ عَذَابًا مُهِينًا ﴿151﴾

‘যারা আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি অস্বীকৃতি জ্ঞাপনকারী, তদুপরী আল্লাহ ও রাসূলের প্রতি বিশ্বাসে তারতম্য করতে চায় আর বলে যে, আমরা কতককে বিশ্বাস করি এবং কতককে প্রত্যাখ্যান করি এবং এরই মধ্যবর্তী কোন পথ অবলম্বন করতে চায়। প্রকৃতপক্ষে এরাই সত্য প্রত্যাখ্যানকারী। আর যারা সত্য প্রত্যাখ্যানকারী তাদের জন্যে তৈরী করে রেখেছি অপমানজনক আযাব।’ [সূরা নিসা: ১৫০-১৫১।]

(৩) হাদীসে এসেছে

وعن عبد الله بن مسعود رضي الله عنه قال : قال النبي صلى الله عليه وسلم : من مات وهو يدعو من دون الله ندا دخل النار ( متفق عليه )

বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন-যে ব্যক্তি এমতাবস্থায় মারা যাবে যে, আল্লাহকে বাদ দিয়ে অন্য কোন সমকক্ষকে ডাকছে (অর্থাৎ শিরক করা অবস্থায় মারা যাবে) সে জাহান্নামে প্রবেশ করবে। [হাদীসটি বুখারী ও মুসলিমে বর্ণিত হয়েছে ।হাদীস নং যথাক্রমে ( ৪৪৯৭) এবং (৯২)।]