hadith book logo

মুখতাসারুল ফিক্হিল ইসলামী

লেখকঃ মুহাম্মদ বিন ইবরাহীম বিন আব্দুল্লাহ আত্ তুয়াইজিরী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১২৫

কেয়ামত দিবসে কাদের সমবেত করা হবে:

১-মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন:

قل إن الأولين والآخرين , لمجموعون إلى ميقات يوم معلوم .{ الواقعة : ৪৯-৫০}

বলুন:পূর্ববর্তী ও পরবর্তীগণ। সবাই একত্রিত হবে এক নির্দিষ্ট দিনের নির্দিষ্ট সময়ে। (সূরা ওয়াকিয়া: ৪৯-৫০)

২-আল্লাহ তাআলা অন্যত্র বলছেন:

إن كل من في السماوات و الأرض إلا ءاتي الرحمن عبدا ... { مريم : ৯৩-৯৫}

নভোমন্ডল ও ভূ- মন্ডলে কেউ নেই যে, দয়াময় আল্লাহর কাছে দাস হয়ে উপস্থিত হবে না। তাঁর কাছে তাদের পরিসংখ্যান রয়েছে এবং তিনি তাদের গণনা করে রেখেছেন। কেয়ামতের দিন তাদের সবাই তাঁর কাছে একাকী অবস্থায় আসবে। (সূরা মারইয়াম: ৯৩-৯৫)

৩-মহান আল্লাহ তাআলা আরো বলছেন:

ويوم نسير الجبال و ترى الأرض بارزة وتحشرناهم ... { الكهف : ৪৭)

যেদিন আমি পর্বতসমূহকে পরিচালনা করব এবং আপনি পৃথিবীকে দেখবেন একটি উন্মুক্ত প্রান্তর এবং আমি মানুষকে একত্রিত করব অত:পর তাদের কাউকে ছাড়ব না। {সূরা কাহফ:৪৭}