hadith book logo

মুখতাসারুল ফিক্হিল ইসলামী

লেখকঃ মুহাম্মদ বিন ইবরাহীম বিন আব্দুল্লাহ আত্ তুয়াইজিরী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৬৭

নিম্নোক্ত ক্ষেত্রাবলিতে তাকদীরকে তাকদীর দ্বারা প্রতিহত করা শরিয়ত সিদ্ধ।

১-যে তাকদীরের আসবাব সঙ্ঘটিত হয়ে গিয়েছে কিন্তু বিপরীতমুখী অন্য তাকদীরের আসবাবের কারণে এখনো তা বাস্তবায়িত হয়নি তাহলে ঐ তাকতদীরকে এ তাকদীরের মাধ্যমে প্রতিহত করা শরিয়ত সম্মত। যেমন শত্রুকে প্রতিহত করা লড়াই-যুদ্ধ দ্বারা, শীত-গরম প্রতিহত করা ইত্যাদি।

২-যে তাকদীর সঙ্ঘটিত ও প্রতিষ্ঠিত হয়েছে গিয়েছে সেটিকে অন্য তাকদীরের মাধ্যমে -যা তাকে দূর করে দেবে বা দেয়ার ক্ষমতা রাখে - প্রতিহত করা। যেমন: অসুস্থতার তাকদীরকে চিকিৎসার তাকদীর দিয়ে প্রতিহত করা, অপরাধের তাকদীরকে তাওবার তাকদীরের মাধ্যমে প্রতিহত করা এবং মন্দকর্মের তাকদীরকে ভালকর্মের তাকদীর দ্বারা প্রতিহত করা।