hadith book logo

মুখতাসারুল ফিক্হিল ইসলামী

লেখকঃ মুহাম্মদ বিন ইবরাহীম বিন আব্দুল্লাহ আত্ তুয়াইজিরী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২১২

জাহান্নামের প্রসিদ্ধ কিছু নামঃ

সত্ত্বাগত ভাবে জাহান্নাম মূলত একটিই তবে প্রকৃতি ও বৈশিষ্টের দিক থেকে এর মধ্যে বিভিন্নতা রয়েছে। নিম্নে তার কিছু প্রসিদ্ধ নাম উল্লেখ করা হল।

১-আন্ নার: আল্লাহ তাআলা বলেন:

و من يعص الله و رسوله ويتعد حدوده يدخله نارا خالدا فيها و له عذاب مهين . { النساء :১৪}

যে কেউ আল্লাহ ও রাসূলের অবাধ্যতা করে এবং তার সীমা অতিক্রম করে তিনি তাকে নার তথা আগুনে প্রবেশ করাবেন। সে সেখানে চিরকাল থাকবে।তার জন্য রয়েছে অপমান জনক শাস্তি। {সূরা নিসা:১৪}

২- জাহান্নাম: আল্লাহ তাআলা বলেন:

إن الله جامع المنافقين و الكافرين في جهنم جميعا . { النساء :১৪০}

আল্লাহ তাআলা জাহান্নামের মাঝে মুনাফেক ও কাফেরদেরকে একই জায়গায় সমবেত করবেন।{সূরা নিসা:১৪০}

৩-আল-জা‘হীম: আল্লাহ ইরশাদ করছেন:

والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب الجحيم . { المائدة :১০}

যারা অবিশ্বাস করে এবং আমার নিদর্শনাবলীকে মিথ্যা প্রতিপন্ন করে তারা জাহীম তথা জাহান্নামের অধিবাসী।{সূরা মায়েদা:১০}

৪-আস-সা‘ঈর: আল্লাহ তাআলা বলছেন:

إن الله لعن الكافرين و أعد لهم سعيرا . { الأحزاب :৬৪}

নিশ্চয় আল্লাহ কাফেরদেরকে অভিসম্পাত করেছেন এবং তাদের জন্য সা‘ঈর তথা জ্বলন্ত অগ্নি (জাহান্নাম) প্রস্ত্তত রেখেছেন। {সূরা আহযাব:৬৪}

৫-সাক্বার: ইরশাদ হচ্ছে:

يوم يسحبون في النار على وجوههم ذوقوا مس سقر . { القمر :৪৮}

যেদিন তাদেরকে মুখ হিঁচড়ে টেনে নেয়া হবে জাহান্নামে, বলা হবেঃ সাক্বার তথা অগ্নির খাদ্য আস্বাদন কর। {সূর কামার:৪৮}

৬-আল্ হোত্বামাহ:আল্লাহ তাআলা বলছেন:

كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة .{ الهمزة :৪-৬}

কখনও না, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে হোতামাহ তথা পিষ্টকারীর মধ্যে। আপনি কি জানেন পিষ্টকারী কি? এটি আল্লাহর প্রজ্জ্বলিত অগ্নি।{সূরা হুমাযাহ:৪-৬}

৭-লাযা: আল্লাহ তাআলা ইরশাদ করছেন:

كلا إنها لظى نزاعة للشوى تدعوا من أدبر وتولى . { المعارج :১৫-১৭}

কখনই নয়। নিশ্চয় এটি লাযা তথা লেলিহান অগ্নি। যা মাথা হতে চামড়া তুলে দেবে। সেই ব্যক্তিকে ডাকবে যে সত্যের প্রতি পৃষ্ঠপ্রদর্শন করেছিল ও বিমুখ হয়েছিল।

{সূরা মাআরিজ:১৫-১৭}

৮-দারুল বাওয়ার:আল্লাহ তাআলা বলেন:

أَلَمْ تَرَ إِلَى الَّذِينَ بَدَّلُوا نِعْمَةَ اللَّهِ كُفْرًا وَأَحَلُّوا قَوْمَهُمْ دَارَ الْبَوَارِ ﴿28﴾ جَهَنَّمَ يَصْلَوْنَهَا وَبِئْسَ الْقَرَارُ ﴿29﴾ { إبراهيم : ২৮-২৯}

আপনি কি তাদের দেখেননি, যারা আল্লাহর নেয়ামতকে কুফরে পরিণত করেছে এবং স্বজাতিকে সম্মুখীন করেছে দারুল বাওয়ার তথা ধ্বংসের আলয়ে- জাহান্নামের, তারা তাতে প্রবেশ করবে। সেটা কতইনা মন্দ আবাস। {সূরা ইবরাহীম:২৮-২৯}