hadith book logo

মুখতাসারুল ফিক্হিল ইসলামী

লেখকঃ মুহাম্মদ বিন ইবরাহীম বিন আব্দুল্লাহ আত্ তুয়াইজিরী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪১

কাফেরদের ইসলাম গ্রহণ করার পূর্বে সম্পাদিত নেক আমলের বিধান:

(১) অমুসলিম ব্যক্তিবর্গ ইসলাম গ্রহণ করার পর যদি নিয়মিত নেক আমল সম্পাদন করে যায়, তাহলে পূর্বেকৃত অপরাধসমূহ ক্ষমা করে দেয়া হবে। কারণ আল্লাহ তা’আলা বলেন :

قُلْ لِلَّذِينَ كَفَرُوا إِنْ يَنْتَهُوا يُغْفَرْ لَهُمْ مَا قَدْ سَلَفَ وَإِنْ يَعُودُوا فَقَدْ مَضَتْ سُنَّةُ الْأَوَّلِينَ ﴿38﴾ الأنفال /৩৮

‘হে নবী আপনি অমুসলিমদের বলে দিন যে, তারা যদি বিরত হয়ে যায়, তাহলে পূর্বে সংঘটিত সব ক্ষমা করে দেয়া হবে। পক্ষান্তরে আবারও যদি তাই করে তাহলে পূর্ববর্তীদের পথ নির্ধারিত হয়ে গেছে।’ [সূরা আনফাল : ৩৮]

(২) পূর্বেকৃত নেক আমলের জন্যে ছাওয়াব প্রাপ্ত হবে। কেননা হাকিম বিন হিযাম রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন :

أرأيت أمورا كنت أتحنث بها فى الجاهلية هل لى فيها من شيئ؟ فقال له رسول الله صلى الله عليه وسلم : (( أسلمت على ما أسلفت من خير )). متفق عليه

‘আমি জাহেলীযুগে যে সকল পূণ্যকর্ম সম্পাদন করেছিলাম সেগুলো সম্পর্কে আপনার অভিমত কী ? সেগুলোর বিনিময়ে আমি কি কিছু পাব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন : তুমি পূর্বে সম্পাদিত সকল নেক আমল নিয়েই ইসলাম গ্রহণ করেছ।’ [বুখারী মুসলিম। বুখারী হাদীস নং ১৪৩৬ এবং মুসলিম হাদীস নং ১২৩]

(৩) আর যে ব্যক্তি ইসলাম গ্রহণ করার পর মন্দকাজ করবে সে পূর্বাপর উভয় সময়ের মন্দ কাজের জন্যে শাস্তির সম্মুখীন হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন :

(( من أحسن فى الإسلام لم يؤاخذ بما عمل فى الجاهلية ومن أساء في الإسلام أخذ بالأول والآخر )) متفق عليه

‘যে ব্যক্তি ইসলাম গ্রহণ করার পর নেক আমল সম্পাদন করবে, সে জাহেলীযুগে সঙ্ঘটিত বদআমলের জন্যে শাস্তির সম্মুখীন হবে না। আর যে লোক (ইসলাম গ্রহণ করার পর) মন্দকাজ করবে তাকে পূর্বাপর-উভয় সময়ের পাপের শাস্তি দেয়া হবে। [বুখারী ও মুসলিম। বুখারী হাদীস নং ৬৯২১ এবং মুসলিম হাদীস নং ১২০।]