hadith book logo

মুখতাসারুল ফিক্হিল ইসলামী

লেখকঃ মুহাম্মদ বিন ইবরাহীম বিন আব্দুল্লাহ আত্ তুয়াইজিরী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৮৫

আল্লাহর ইবাদত দু’টো বিষয়ের উপর ভিত্তিশীল,

(এক) আল্লাহকে সর্বোচ্চ পর্যায়ের ভালবাসা।

(দুই) তাঁকে সর্বোচ্চ পর্যায়ের সম্মান করা ও তাঁর সামনে নিজেকে সর্বোচ্চ পর্যায়ের হীন করা।

ভালবাসা আগ্রহ ও কামনার জন্ম দেয় আর সম্মান ও হীনতা সৃষ্টি করে ভীতি। এটিই হচ্ছে আল্লাহর ইবাদতে ইহসানের প্রকৃত রূপ। আর আল্লাহ ইহসানকারীদে ভালবাসেন।

আল্লাহ তাআলা ইরশাদ করেন,

وَمَنْ أَحْسَنُ دِينًا مِمَّنْ أَسْلَمَ وَجْهَهُ لِلَّهِ وَهُوَ مُحْسِنٌ وَاتَّبَعَ مِلَّةَ إِبْرَاهِيمَ حَنِيفًا ﴿125﴾ ( النساء :125)

আর দ্বীনের ব্যাপারে তার তুলনায় কে উত্তম, যে সৎকর্মপরায়ণ অবস্থায় আল্লাহর কাছে নিজকে পূর্ণ সমর্পণ করল এবং একনিষ্ঠভাবে ইবরাহীমের আদর্শ অনুসরণ করল। [সূরা নিসা:১২৫।]

وَمَنْ يُسْلِمْ وَجْهَهُ إِلَى اللَّهِ وَهُوَ مُحْسِنٌ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقَى وَإِلَى اللَّهِ عَاقِبَةُ الْأُمُورِ

আর যে ব্যক্তি একনিষ্ঠ ও বিশুদ্ধচিত্তে আল্লাহর কাছে নিজকে সমর্পণ করে, সে তো শক্ত রশি আঁকড়ে ধরে। আর সকল বিষয়ের পরিণাম আল্লাহরই কাছে। [সূরা লুকমান: ২২।]

بَلَى مَنْ أَسْلَمَ وَجْهَهُ لِلَّهِ وَهُوَ مُحْسِنٌ فَلَهُ أَجْرُهُ عِنْدَ رَبِّهِ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ

হ্যাঁ, যে নিজকে আল্লাহর কাছে সমর্পণ করেছে এবং সে সৎকর্মশীলও, তবে তার জন্য রয়েছে তার রবের নিকট প্রতিদান। আর তাদের কোন ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না। [সূরা বাকারা:১১২।]