hadith book logo

মুখতাসারুল ফিক্হিল ইসলামী

লেখকঃ মুহাম্মদ বিন ইবরাহীম বিন আব্দুল্লাহ আত্ তুয়াইজিরী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৯

কালেমায়ে তাওহীদের মহত্ব ও মর্যাদা

عن عبد الله بن عمرو بن العاص رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال : إن نبي الله نوحا عليه السلام لما حضرته الوفاة قال لابنه : إني قاصّ عليك الوصية : آمرك باثنتين و أنهاك عن اثنتين , آمرك بـ ( لا إله إلا الله ) فإن السماوات السبع و الأرضين السبع لو وضعت في كفة ووضعت لا إله إلا الله في كفة , رجحت بهن لا إله إلا الله , ولو أن السماوات السبع , والأرضين السبع , كن حلقة مبهمة قصمتهن لا إله إلا الله , وسبحان الله وبحمده , فإنها صلاة كل شيء , وبها يرزق الخلق , وأنهاك عن الشرك والكبر ... أخرجه أحمد والبخاري في الأدب المفرد .

‘সাহাবী আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন: আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম মৃত্যুমুখে পতিত হলে স্বীয় ছেলেকে অসিয়ত করে বললেন: আমি তোমাকে দু’টো বিষয়ে আদেশ করছি এবং অন্য দু'’টো সম্পর্কে নিষেধ করছি। আদেশ করছি- লা ইলাহা ইল্লাল্লাহ (( لا إله إلا الله সম্পর্কে। অর্থাৎ আল্লাহ তা‘আলাকে একমাত্র ইলাহ বলে মেনে নেবে। কারণ সাতটি আকাশ এবং সাতটি যমীনকে যদি এক পাল্লায় রাখা হয় আর লা ইলাহা ইল্লাল্লাহ অন্য পাল্লায়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ ঐ সকল আকাশ যমীনকে নিয়ে ঝুলে পড়বে। আর সাত আকাশ ও সাত যমীন যদি পরস্পর শৃংখলাবদ্ধ থাকত। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ তাদের ছিন্ন-বিচ্ছিন্ন করে দিত।

আর সুবহানাল্লাহ ওয়াল হামদুল্লিাহ বেশী বেশী করে বলবে। কারণ এটি সকল বস্ত্তর সালাত ও তাসবীহ, এর মাধ্যমেই সৃষ্টিজীবকে রিযিক দেয়া হয়। আর নিষেধ করছি শিরক ও অহংকার থেকে...।’ [হাদীসটি সহীহ, বর্ণনায় আহমদ হাদীস নং (৬৫৮৬) এবং বুখারী আল আদাবুল মুফরাদ গ্রন্থে হাদীস নং (৫৫৮)। দেখুন শায়খ আলবানীর আসসিলসিলা তুস সহীহাহ। হাদীস নং (১৩৪)।]