hadith book logo

মুখতাসারুল ফিক্হিল ইসলামী

লেখকঃ মুহাম্মদ বিন ইবরাহীম বিন আব্দুল্লাহ আত্ তুয়াইজিরী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৫০

জান্নাতে জাহান্নামীদের জন্য বরাদ্ধকৃত বাসগৃহগুলো জান্নাত অধিবাসীদের উত্তরাধিকার হয়ে যাওয়া।

عن أبي هريرة رضي الله عنه قال : قال رسول الله صلى الله عليه وسلم : ما منكم من أحد إلا له منزلان : منزل في الجنة و منزل في النار , فإذا مات فدخل النار , ورث أهل الجنة منزله , فذلك قوله تعالى : أولئك هو الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون . أخرجه ابن ماجة .

বিশিষ্ট সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, তোমাদের প্রত্যেকেরই জন্য দুটি বাসগৃহ বরাদ্ধ আছে, একটি জান্নাতে আরেকটি জাহান্নামে। যদি কেউ মৃত্যুবরণ করে জাহান্নামে প্রবেশ করে তাহলে জান্নাত অধিবাসীরা উত্তরাধিকার সূত্রে তার বাসগৃহের মালিক হয়ে যায়। এটিই আল্লাহ তাআলার বাণী : তারাই হবে উত্তরাধিকারী, উত্তরাধিকার লাভ করবে ফেরদাউসের, যাতে তারা চিরস্থায়ী ভাবে থাকবে। [বর্ণনায় ইবনে মাজাহ , হাদীসের সনদ সহীহ , হাদীস নং (৪৩৪১)]