hadith book logo

মুখতাসারুল ফিক্হিল ইসলামী

লেখকঃ মুহাম্মদ বিন ইবরাহীম বিন আব্দুল্লাহ আত্ তুয়াইজিরী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৮৪

ইহসানের দু’টো স্তর রয়েছে:

প্রথম স্তর, মানুষকে নিজ রবের ইবাদত এমনভাবে করা যেন সে তাঁকে

দেখছে। (তার ইবাদতটি হবে) কামনা, প্রার্থনা, অনুরাগ, উৎসাহ ও আগ্রহের ইবাদত। সে ইবাদতের মাধ্যমে স্বীয় প্রেমাষ্পদ আল্লাহ তাআলাকে কামনা করবে। তাঁকে লাভ করতে চাইবে, তাঁর ইবাদত করবে এমনভাবে যেন তাঁকে দেখছে। আর এটি স্তরদ্বয়ের মাঝে উচ্চতর স্তর। ‘‘ أن تعبد الله كأنك تراه ’’ ‘‘ তুমি আল্লাহর ইবাদত এমনভাবে করবে যেন তুমি তাঁকে দেখছ’’

দ্বিতীয় স্তর, যদি এমন (ভাবের উদয়) না হয় যে, তুমি তাঁকে দেখে দেখে

ইবাদত ও কামনা করছ। তাহলে এমনভাবে কর যেন তিনি তোমাকে দেখছেন। তাঁকে ভয়কারীর ইবাদত (সদৃশ ইবাদত), তাঁর আযাব ও শাস্তি থেকে বাঁচার ইবাদত। তাঁর তরে হীন-অপদস্ত হওয়ার ইবাদত। ‘‘ فإن لم تكم تراه فإنه يراك،، ‘‘অর্থাৎ তুমি যদি তাঁকে নাও দেখ তিনিতো তোমাকে দেখছেন।’’