hadith book logo

মুখতাসারুল ফিক্হিল ইসলামী

লেখকঃ মুহাম্মদ বিন ইবরাহীম বিন আব্দুল্লাহ আত্ তুয়াইজিরী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৭২

জান্নাতবাসীদের তাঁবুর বিবরণ:

আল্লাহ তাআলা ইরশাদ করেন:

حُورٌ مَقْصُورَاتٌ فِي الْخِيَامِ ﴿72﴾ { الرحمن :৭২}

তাঁবুতে অবস্থানকারী হুরবৃন্দ। {সূরা আর রাহমান:৭২}

হাদীসে এসেছে

وعن عبد الله بن قيس رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال : إن للمؤمن في الجنة لخيمة من لؤلؤ واحدة مجوفة , طولها ستون ميلا , للمؤمن فيها أهلون , يطوف عليهم المؤمن , فلا يرى بعضهم بعضا . متفق عليه

সাহাবী আব্দুল্লাহ বিন কায়স রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয় জান্নাতে মুমিনের জন্য খালী ও প্রশস্ত পেট বিশিষ্ট একটি মুক্তা দ্বারা নির্মিত তাঁবু হবে, তার দৈর্ঘ হবে ষাট মাইল। সেখানে মুমিনের পরিজনরা থাকবে, মুমিনরা তাদের কাছে আসা-যাওয়া করবে, তাদের একে অপরকে দেখবে না। [বর্ণনায় বুখারী (৪৮৭৯) ও মুসলিম (২৮৩৮)।]