hadith book logo

মুখতাসারুল ফিক্হিল ইসলামী

লেখকঃ মুহাম্মদ বিন ইবরাহীম বিন আব্দুল্লাহ আত্ তুয়াইজিরী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৫

৮- ঈমান :

ঈমান হচ্ছে:

আল্লাহ তা‘আলা, তাঁর ফেরেশতাকুল, তাঁর কিতাবসমূহ, তাঁর রাসূলগণ এবং কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করা এবং বিশ্বাস স্থাপন করা তাকদীরের ভাল-মন্দের প্রতি। ঈমান কথা ও কর্মের সমষ্টির নাম। জিহবা ও অন্তরের কথা এবং জিহবা, অন্তর ও অন্যান্য অঙ্গ-প্রতঙ্গের কর্ম। নেককাজের মাধ্যমে ঈমান বৃদ্ধি পায়-সুদৃঢ় হয় এমনিভাবে পাপ কাজের মাধ্যমে হ্রাস পায়।

ঈমানের শাখা-প্রশাখা :

عن أبى هريرة رضي الله عنه قال : قال رسول الله صلى الله عليه وسلم :(( الإيمان بضع وسبعون أو بضع و ستون شعبة , فأفضلها قول لا إله إلا الله , و أدناها إماطة الأذى عن الطريق , والحياء شعبة من الإيمان )) أخرجه مسلم

প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ঈমানের সত্তর বা ষাটের অধিক শাখা-প্রশাখা রয়েছে। সর্বোত্তম হচ্ছে, ‘‘লা ইলাহা ইল্লাল্লাহ’’ বলা (অর্থাৎ আল্লাহ তা’আলাকে একমাত্র উপাস্য বলে স্বীকার করা ও ঘোষণা দেয়া)। আর সর্বনিম্ন হচ্ছে, কষ্টদায়ক বস্ত্ত চলাচলের রাস্তা থেকে অপসারণ করা এবং লজ্জা ঈমানের একটি বিশেষ শাখা। [বর্ণনায় মুসলিম, হাদীস নং- ৩৫]