hadith book logo

মুখতাসারুল ফিক্হিল ইসলামী

লেখকঃ মুহাম্মদ বিন ইবরাহীম বিন আব্দুল্লাহ আত্ তুয়াইজিরী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৩৬

জাহান্নামীদের খানা-খাদ্যের বিবরণ:

১-আল্লাহ তাআলা ইরশাদ করছেন:

إِنَّ شَجَرَةَ الزَّقُّومِ ﴿43﴾ طَعَامُ الْأَثِيمِ ﴿44﴾ كَالْمُهْلِ يَغْلِي فِي الْبُطُونِ ﴿45﴾ كَغَلْيِ الْحَمِيمِ ﴿46﴾

{ الدخان :৪৩-৪৬}

নিশ্চয়ই যাক্কুম বৃক্ষ, পাপীর খাদ্য হবে। গলিত তাম্রের মত পেটে ফুটতে থাকবে। যেমন ফুটে পানি। {সূরা আদ-দোখান:৪৩-৪৬}

২-আল্লাহ তাআলা অন্যত্র বলছেন:

أَذَلِكَ خَيْرٌ نُزُلًا أَمْ شَجَرَةُ الزَّقُّومِ ﴿62﴾ إِنَّا جَعَلْنَاهَا فِتْنَةً لِلظَّالِمِينَ ﴿63﴾ إِنَّهَا شَجَرَةٌ تَخْرُجُ فِي أَصْلِ الْجَحِيمِ ﴿64﴾ طَلْعُهَا كَأَنَّهُ رُءُوسُ الشَّيَاطِينِ ﴿65﴾ فَإِنَّهُمْ لَآَكِلُونَ مِنْهَا فَمَالِئُونَ مِنْهَا الْبُطُونَ ﴿66﴾ ثُمَّ إِنَّ لَهُمْ عَلَيْهَا لَشَوْبًا مِنْ حَمِيمٍ ﴿67﴾ ثُمَّ إِنَّ مَرْجِعَهُمْ لَإِلَى الْجَحِيمِ ﴿68﴾ { الصافات :৬২-৬৮}

এই কি উত্তম আপ্যায়ন না যাক্কুম বৃক্ষ? আমি যালেমদের জন্য একে তৈরী করেছি পরীক্ষা স্বরূপ। এটি একটি বৃক্ষ, যা উদগত হয় জাহান্নামের মূলে। এর গুচ্ছ শয়তানের মস্তকের মত। কাফেররা একে ভক্ষণ করবে এবং এর দ্বারা উদর পূর্ণ করবে। তদুপরি তাদেরকে দেয়া হবে ফুটন্ত পানির মিশ্রন। অত:পর তাদের প্রত্যাবর্তনস্থল হবে জাহান্নাম। {সূরা আস- সাফ্ফাত:৬২-৬৮}

৩-আরও ইরশাদ হচ্ছে:

لَيْسَ لَهُمْ طَعَامٌ إِلَّا مِنْ ضَرِيعٍ ﴿6﴾ لَا يُسْمِنُ وَلَا يُغْنِي مِنْ جُوعٍ ﴿7﴾ { الغاشية :৬-৭}

তাদের জন্য বিষাক্ত কাঁটাযুক্ত ব্যতীত কোন খাদ্য নেই।তা তাদেরকে পুষ্ট করবে না এবং তাদের ক্ষুদাও মেটাবে না।{সূরা আল গাশিয়া:৬-৭}

৪- আল্লাহ তাআলা অন্যত্র বলছেন:

فَلَيْسَ لَهُ الْيَوْمَ هَاهُنَا حَمِيمٌ ﴿35﴾ وَلَا طَعَامٌ إِلَّا مِنْ غِسْلِينٍ ﴿36﴾ لَا يَأْكُلُهُ إِلَّا الْخَاطِئُونَ ﴿37﴾ { الحاقة :৩৫-৩৭}

অতএব, আজকের দিন এখানে তার কোন সুহৃদ নেই। এবং কোন খাদ্য নেই ক্ষত-নি:সৃত পুঁজ ব্যতীত। {সূরা আল হাক্কাহ:৩৬-৩৭}