hadith book logo

মুখতাসারুল ফিক্হিল ইসলামী

লেখকঃ মুহাম্মদ বিন ইবরাহীম বিন আব্দুল্লাহ আত্ তুয়াইজিরী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১০৯

দাজ্জালের বিবরণ:

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করে তার অনুসরণ ও তাকে সত্য বলে স্বীকৃতি দিতে নিষেধ করেছেন। তার অবস্থা ও ধরণ-প্রকৃতি সম্পর্কে বিশদ বিবরণ দিয়েছেন, যাতে আমরা তার থেকে সতর্ক থাকতে পারি। তিনি বলেছেন: সে বয়সে হবে যুবক, গায়ের রং রক্তিমবর্ণ, এক চক্ষু বিশিষ্ট-কানা, তার কোন সন্তানাদি হবে না, দু'চোখের মাঝে লেখা থাকবে ‘‘কাফের’’ প্রত্যেক মুসলমান তা পড়তে পারবে।

عن عبادة بن الصامت رضي الله عنه قال : قال رسول الله صلى الله عليه وسلم :(( إن مسيح الدجال رجل قصير , أفحج , جعد , أعور , مطموس العين , ليس بناتئة ولا جحراء , فإن ألبس عليكم فاعلموا أن ربكم تبارك وتعالى ليس بأعور )). أخرجه أحمد و أبو داود .

সাহাবী উবাদা বিন সামেত রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন , রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন: দাজ্জাল হচ্ছে খাটোকায়-বেটে, দু’পায়ের নলা ঈসৎ ফাঁকা, কোঁকড়া চুল বিশিষ্ট, এক চক্ষুহীন-কানা, চক্ষু লেপ্টানো, একেবারে উপরে উঠানো-ভাসা ভাসাও নয় আবার একেবারে গর্তের ভিতর ঢুকানোও নয়। তার বিষয়টি যদি তোমাদের নিকট অস্পষ্ট মনে হয় এবং তোমরা ধাঁধাঁয় পড়ে যাও তাহলে জেনে নাও তোমাদের পালনকর্তা কানা নন।

বর্ণনায় আহমদ (২৩১৪৪) ও আবু দাউদ(৪৩২০) , হাদীসের সনদ সহীহ।